উদ্দীপকে ৭ম একক ভোগের পর মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কীরূপ হবে? ৬ষ্ঠ একক ভোগের পর আর আপেল ভোগ করবে কী? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে ৭ম একক ভোগের পর মোট উপযোগ কমে ১৬ টাকা এবং প্রান্তিক উপযোগ কমে ঋণাত্মক (-১) হবে। ৬ষ্ঠ একক ভোগের পর আর আপেল ভোগ করবে না। [চিত্র] উপরের সূচিতে দেখা যায়, ১ম একক আপেল ভোগ থেকে প্রাপ্ত মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ ৭ টাকা। ২য় একক থেকে প্রাপ্ত মোট উপযোগ ১১ টাকা কিন্তু প্রান্তিক উপযোগ ৪ টাকা। একইভাবে ৩য়, ৪র্থ ও ৫ম একক ভোগ থেকে প্রাপ্ত মোট উপযোগ যথাক্রমে ১৪, ১৬ ও ১৭ টাকা কিন্তু প্রান্তিক উপযোগ যথাক্রমে ৩, ২ ও ১ টাকা। ৬ষ্ঠ একক ভোগ থেকে প্রাপ্ত মোট উপযোগ ১৭ টাকা কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য (০)। ৬ষ্ঠ এককে ভোক্তা অতিরিক্ত উপযোগ লাভ করতে পারে না। ৭ম একক ভোগ করলে মোট উপযোগ কমে যাবে অর্থাৎ ১৭ টাকা থেকে কমে ১৬ টাকা হবে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক (-১) হবে। তাই বলা যায়, ভোক্তা ৬ষ্ঠ একক ভোগের পর আর আপেল ভোগ করবে না।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
উদ্দীপকে ৭ম একক ভোগের পর মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কীরূপ হবে? ৬ষ্…
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উপরের সূচিতে দেখা যাচ্ছে, ১ম একক ভোগ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ৭ টাকা। ২য় একক দ্রব্য ভোগ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ৪ টাকা। একইভাবে ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ যথাক্রমে ৩, ২, ১৩০ টাকা। অর্থাৎ একই জিনিস বারবার ভোগ করলে অতিরিক্ত এককের উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। সুতরাং ভোক্তা কোনো একটি দ্রব্য যত বেশি ভোগ করে, তার কাছে ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকে। ভোগের মোট পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এ প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে।উত্তর
উপরের সূচিতে দেখা যায়, ১ম একক আপেল ভোগ থেকে প্রাপ্ত মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ ৭ টাকা। ২য় একক থেকে প্রাপ্ত মোট উপযোগ ১১ টাকা কিন্তু প্রান্তিক উপযোগ ৪ টাকা। একইভাবে ৩য়, ৪র্থ ও ৫ম একক ভোগ থেকে প্রাপ্ত মোট উপযোগ যথাক্রমে ১৪, ১৬ ও ১৭ টাকা কিন্তু প্রান্তিক উপযোগ যথাক্রমে ৩, ২ ও ১ টাকা। ৬ষ্ঠ একক ভোগ থেকে প্রাপ্ত মোট উপযোগ ১৭ টাকা কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য (০)। ৬ষ্ঠ এককে ভোক্তা অতিরিক্ত উপযোগ লাভ করতে পারে না। ৭ম একক ভোগ করলে মোট উপযোগ কমে যাবে অর্থাৎ ১৭ টাকা থেকে কমে ১৬ টাকা হবে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক (-১) হবে।
তাই বলা যায়, ভোক্তা ৬ষ্ঠ একক ভোগের পর আর আপেল ভোগ করবে না।