'জনাব সাম্মাম সাদিকের অফিসে আইন ও স্বাধীনতার সমন্বয় ঘটেছে' তুমি কি উক্তিটির সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব সাম্মাম সাদিকের প্রতিষ্ঠানে আইন ও স্বাধীনতার সমন্বয় ঘটেছে- আমি এ উক্তিটির সাথে একমত পোষণ করি। কারণ আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। এ প্রসঙ্গে জন লক বলেছেন, যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না। উদ্দীপকে সাম্মাম সাদিকের অফিসে আইনের যথাযথ প্রয়োগ আছে বিধায় কর্মচারিগণও নিয়মকানুন মেনে স্বাধীনভাবে কাজ করেন। তাছাড়া আইন স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে। আইনের নিয়ন্ত্রণ থাকে বলে সবাই স্বাধীনতা ভোগ করতে পারে। আইন নাগরিক স্বাধীনতা সম্প্রসারিত করে। সুন্দর, শান্তিময়, সুষ্ঠু জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা আইনের দ্বারা সৃষ্টি হয়। এসব কাজ করতে গিয়ে যদিও আইন স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে; কিন্তু বাস্তবে স্বাধীনতা তাতে আরও সম্প্রসারিত হয়। সুতরাং বলা যায়, জনাব সাম্মাম সাদিকের প্রতিষ্ঠানে আইন ও স্বাধীনতার সমন্বয় ঘটেছে এ কথা নির্ধিদ্বায় বলা যায়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
'জনাব সাম্মাম সাদিকের অফিসে আইন ও স্বাধীনতার সমন্বয় ঘটেছে' তুমি কি …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর