শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আইনের যে উৎসটির কথা বলা হয়েছে সেটিই কি আইনের একমাত্র উৎস? যুক্তিসহ উত্তর দাও।

উত্তর: না, উদ্দীপকে আইনের যে উৎসের অর্থাৎ আইনসভার কথা বলা হয়েছে সেটি আইনের একমাত্র উৎস নয়। উদ্দীপকে রাষ্ট্র সম্পর্কিত ফৌজদারি আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা সাধারণত আইনসভা বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে। আইনসভা আধুনিককালে আইনের প্রধান উৎস হলেও এটি আইনের একমাত্র উৎস নয়। যেমন- প্রথা হলো আইনের প্রাচীনতম উৎস। দীর্ঘকাল থেকে কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে প্রথা বলে, যা পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতি সাপেক্ষে আইনে পরিণত হয়। আবার, ধর্মীয় অনুশাসন আইনের একটি অন্যতম উৎস। স্ব-স্ব ধর্মের অনুসারীরা স্বীয় ধর্মীয় বিধিবিধান মেনে চলে। এসব অনুশাসনের অনুশীলন সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করে, যা পরে আইনের মর্যাদা লাভ করেছে। মুসলিম আইন, হিন্দু আইন প্রভৃতি এর উদাহরণ। আইনবিদদের গ্রন্থ ও ব্যাখ্যা আইনের উৎস। আইনবিদরা বিজ্ঞানসম্মতভাবে যেসব ব্যাখ্যা-বিশ্লেষণ প্রদান করেন তাতে নতুন মাত্রা যোগ হয় এবং নতুন আইন তৈরি হয়। আবার, আদালতে উত্থাপিত মামলা যদি প্রচলিত আইনে অস্পষ্ট হয়, তখন বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং রায় দেন। পরবর্তীতে বিচারকগণ সেসব রায় অনুসরণ করেন বিধায় বিচারকের রায় আইনের উৎস হিসেবে পরিগণিত হয়। সর্বোপরি প্রচলিত আইনের বাইরে বিচারকের ন্যায়বোধ থেকে উৎসারিত দৃষ্টান্তও আইনের উৎস। আর এসব উৎসের উপস্থিতি বিবেচনা করে বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ উৎসটি আইনের একমাত্র উৎস নয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল

উদ্দীপকে আইনের যে উৎসটির কথা বলা হয়েছে সেটিই কি আইনের একমাত্র উৎস? …

উদ্দীপক

মাদক ও ধূমপানের ভয়াবহ পরিণতি নিয়ে আয়োজিত এক সেমিনারে উপস্থিত আলোচকবৃন্দ জানান যে, ধূমপানের ফলে প্রতিবছর বাংলাদেশে প্রায় ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করে। আর ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে। বিড়ি কিংবা সিগারেটের পিছনে আরও ব্যয় হয় প্রায় ১১ হাজার কোটি টাকা। এ দুরবস্থা থেকে --দেশের মানুষকে মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয় সংসদ ২০০৫ সালে ধূমপান নিয়ন্ত্রণ আইন পাশ করে।

Chittagong · 2025

উত্তর

এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়, তাকে আন্তর্জাতিক আইন বলে।

উত্তর

আইনের শাসনের অর্থ হচ্ছে- কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। অন্যকথায় আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকারপ্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। আইনের দৃষ্টিতে সকলে সমান-এর অর্থ, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে আইনের সমান আশ্রয় লাভ করা। এর ফলে ধনী-দরিদ্র, সবল-দুর্বল সকলে সমান অধিকার লাভ করে। আইনের শাসনের প্রাধান্য থাকলে সরকার ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকবে এবং জনগণ আইনের বিধান মেনে চলবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নিয়ন্ত্রণে রাষ্ট্র সম্পর্কিত ফৌজদারি আইন কার্যকর। রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মকানুনই হলো রাষ্ট্র সম্পর্কিত আইন। এরূপ আইন সাধারণত দুই প্রকার- ফৌজদারি আইন ও প্রশাসনিক আইন। তন্মাধ্যে রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য যে ধরনের আইন প্রণয়ন করা হয়, তাকে ফৌজদারি আইন বলা হয়। সমাজে আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি বজায় রাখা, ব্যক্তির অধিকার নিশ্চিত করা এবং দণ্ড দেওয়ার জন্য ফৌজদারি আইন প্রয়োগ করা হয়ে থাকে। উদ্দীপকে মাদক ও ধূমপান-এর ভয়াবহ পরিণতি সংক্রান্ত সেমিনারের তথ্য প্রতিফলিত হয়েছে। এত ধূমপান ও মাদকের ফলে বিপুল সংখ্যক মৃত্যু, পঙ্গুত্ববরণসহ অর্থনৈতিক ক্ষতির পরিমাণ উল্লিখিত রয়েছে, যা নিরসনে ধূমপান নিয়ন্ত্রণ আইনের কথা বলা হয়েছে। স্পষ্টত, এই আইনটি ফৌজদারি আইনের সব বৈশিষ্ট্যমণ্ডিত। আর তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমস্যা নিয়ন্ত্রণে ফৌজদারি আইন কার্যকর।

উত্তর

না, উদ্দীপকে আইনের যে উৎসের অর্থাৎ আইনসভার কথা বলা হয়েছে সেটি আইনের একমাত্র উৎস নয়। উদ্দীপকে রাষ্ট্র সম্পর্কিত ফৌজদারি আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা সাধারণত আইনসভা বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে। আইনসভা আধুনিককালে আইনের প্রধান উৎস হলেও এটি আইনের একমাত্র উৎস নয়। যেমন- প্রথা হলো আইনের প্রাচীনতম উৎস। দীর্ঘকাল থেকে কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে প্রথা বলে, যা পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতি সাপেক্ষে আইনে পরিণত হয়। আবার, ধর্মীয় অনুশাসন আইনের একটি অন্যতম উৎস। স্ব-স্ব ধর্মের অনুসারীরা স্বীয় ধর্মীয় বিধিবিধান মেনে চলে। এসব অনুশাসনের অনুশীলন সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করে, যা পরে আইনের মর্যাদা লাভ করেছে। মুসলিম আইন, হিন্দু আইন প্রভৃতি এর উদাহরণ। আইনবিদদের গ্রন্থ ও ব্যাখ্যা আইনের উৎস। আইনবিদরা বিজ্ঞানসম্মতভাবে যেসব ব্যাখ্যা-বিশ্লেষণ প্রদান করেন তাতে নতুন মাত্রা যোগ হয় এবং নতুন আইন তৈরি হয়। আবার, আদালতে উত্থাপিত মামলা যদি প্রচলিত আইনে অস্পষ্ট হয়, তখন বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং রায় দেন। পরবর্তীতে বিচারকগণ সেসব রায় অনুসরণ করেন বিধায় বিচারকের রায় আইনের উৎস হিসেবে পরিগণিত হয়। সর্বোপরি প্রচলিত আইনের বাইরে বিচারকের ন্যায়বোধ থেকে উৎসারিত দৃষ্টান্তও আইনের উৎস। আর এসব উৎসের উপস্থিতি বিবেচনা করে বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ উৎসটি আইনের একমাত্র উৎস নয়।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সাম্য বলতে কী বোঝ?

সাম্য বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.স্বাধীনতা বলতে কী বোঝায়?

স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।