জনগণ কেন আইন মান্য করে? ব্যাখ্যা কর।
উত্তর: জনগণ বিভিন্ন কারণে রাষ্ট্রপ্রদত্ত আইন মেনে চলে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইনভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এজন্য জনগণ আইন মেনে চলে। এছাড়াও ধর্মীয়বোধ ও সামাজিক কল্যাণের জন্য মানুষ আইন মেনে চলে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
জনগণ কেন আইন মান্য করে? ব্যাখ্যা কর।
উত্তর