শেয়ারFacebookWhatsApp

নাগরিক জীবনে কোন বিষয়টি না থাকার কারণে রহিম হয়রানির শিকার হয়? ব্যাখ্যা কর।

উত্তর: নাগরিক জীবনে আইনের শাসন না থাকার কারণে উদ্দীপকের রহিম হয়রানির শিকার হয়। আইনের শাসনের অর্থ হলো- কেউ আইনের ঊর্ধ্বে নয় বরং সবাই আইনের দৃষ্টিতে সমান। আর তাই সব নাগরিকের সমান আইনগত অধিকার পাওয়াকেই আইনের শাসন বলা হয়। এর মূলকথা হলো-সবার উপরে আইন এবং সবক্ষেত্রে আইনের প্রাধান্য। আইনের শাসন থাকলে সমাজে সাম্য, গণতন্ত্র ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত থাকে। উদ্দীপকে নিরীহ কৃষক রহিম তার আইনি প্রতিকার লাভ করতে পারেননি। বরং তাকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট হয়রানির শিকার হয়েছেন। তাই এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, আইনের শাসন অনুপস্থিত থাকার কারণেই রহিম তার আইনি অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং, রহিম হয়রানির শিকার হয়েছে আইনের শাসনের অভাবে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল

নাগরিক জীবনে কোন বিষয়টি না থাকার কারণে রহিম হয়রানির শিকার হয়? ব্যাখ…

উদ্দীপক

বাবুল একজন দাদন ব্যবসায়ী। দাদন ব্যবসার নামে তিনি নিরীহ কৃষক রহিমকে চড়া সুদে টাকা ধার দিয়ে ফাঁকা স্ট্যাম্পে টিপসহি নেন। কৃষক যথাসময়ে তার দেনা পরিশোধ করলেও বাবুল অতিরিক্ত টাকার জন্য রহিমকে চাপ প্রয়োগ করেন। রহিম বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার নিকট গিয়ে এর প্রতিকার চান। কিন্তু সে কোনো প্রতিকার পায়নি। উপরন্তু তাকে হয়রানির শিকার হতে হয়।

Mymensingh · 2025

উত্তর

আইন ও স্বাধীনতার শর্ত সম্পর্কে উইলোবি বলেন, 'আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়।'

উত্তর

আইনের শাসন সমাজে সবার সমান অধিকারপ্রাপ্তির নিশ্চয়তা দেয়। সমাজে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি বিলুপ্ত হয়। সভ্য সমাজের অপরিহার্য বিভিন্ন গুণ তথা সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ প্রভৃতি বিরাজ করে। অন্যদিকে, আইনের শাসনের অভাবে সমাজ হয় বিশৃঙ্খল, অস্থিতিশীল, অশান্ত ও দুর্বল। আর তাই আইনের শাসনকে একটি সভ্য সমাজের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

উত্তর

নাগরিক জীবনে আইনের শাসন না থাকার কারণে উদ্দীপকের রহিম হয়রানির শিকার হয়। আইনের শাসনের অর্থ হলো- কেউ আইনের ঊর্ধ্বে নয় বরং সবাই আইনের দৃষ্টিতে সমান। আর তাই সব নাগরিকের সমান আইনগত অধিকার পাওয়াকেই আইনের শাসন বলা হয়। এর মূলকথা হলো-সবার উপরে আইন এবং সবক্ষেত্রে আইনের প্রাধান্য। আইনের শাসন থাকলে সমাজে সাম্য, গণতন্ত্র ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত থাকে। উদ্দীপকে নিরীহ কৃষক রহিম তার আইনি প্রতিকার লাভ করতে পারেননি। বরং তাকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট হয়রানির শিকার হয়েছেন। তাই এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, আইনের শাসন অনুপস্থিত থাকার কারণেই রহিম তার আইনি অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং, রহিম হয়রানির শিকার হয়েছে আইনের শাসনের অভাবে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, আইনের শাসন নাগরিক জীবনে না থাকার কারণে রহিমের মতো নিরীহ কৃষকেরা আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আইনের শাসনের অভাব বলতে কার্যত আইন বাস্তবায়নে বৈষম্য বা সাম্য না থাকার অবস্থাকে বোঝায়। যদি সমাজে বিশেষ বিশেষ নাগরিকের জন্য বিশেষ সুবিধা সংরক্ষণ করা হয়, তখন তা আইনের শাসনের অভাব নির্দেশ করে। আইনের শাসন অনুপস্থিত থাকলে সমাজে এর সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে। উদ্দীপকের রহিমের মতো নিরীহ ব্যক্তিরা তাদের অধিকার বঞ্চিত হয় এবং হয়রানির শিকার হয়। কিন্তু এর বাইরেও উক্ত বিষয়ের নেতিবাচক প্রভাব রয়েছে। আইনের শাসনের অভাবে রহিম মিয়ার মতো মানুষেরা তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়। সমাজে তাদের স্বাধীনতার ক্ষেত্র সীমিত হয়ে পড়ে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে বিধায় দরিদ্র ও দুর্বলরা সবলের দ্বারা অত্যাচারিত ও শোষিত হতে থাকে। সমাজে আইনের শাসন না থাকলে বিশৃঙ্খলা, অশান্তি, হানাহানি তীব্র হয়। অবিশ্বাস, আন্দোলন বাড়তে থাকে, যার প্রভাবে সমাজে শ্রেণিভেদ আরও প্রকট আকার ধারণ করে। ফলে উদ্দীপকের রহিমের মতো নিরীহ কৃষকরা হয়ে পড়ে আরও নিঃস্ব, দুর্বল, শোষিত, বঞ্চিত ও নিষ্পেষিত। অর্থাৎ, আইনের শাসনের অনুপস্থিতিতে নানামুখী সমস্যা তীব্রতর হতে থাকে। আর তাই আমি প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলে মনে করি।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সাম্য বলতে কী বোঝ?

সাম্য বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.স্বাধীনতা বলতে কী বোঝায়?

স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।