শেয়ারFacebookWhatsApp

আধুনিক যুগে জনাব আরিফের প্রতিষ্ঠানটি আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।

উত্তর: হ্যাঁ, আমিও মনে করি আধুনিক যুগে জনাব আরিফের প্রতিষ্ঠানটি অর্থাৎ আইনসভা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিককালে আইনের প্রধান উৎস আইনসভা। যুগের চাহিদা অনুযায়ী জনমতের সাথে সংগতি রেখে বিভিন্ন দেশের আইনসভা নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আমরা জানি, আইনসভা বর্তমান বিশ্বের সকল দেশের আইন তৈরির প্রধান উৎসস্থল। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে-শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে সেজন্য রাষ্ট্র আইন প্রণয়ন করে। এক্ষেত্রে আইনসভার সদস্যরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে রাষ্ট্রের আইনসভা গঠিত হয়। শাসনকার্য পরিচালনা এবং বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হলো আইনসভার প্রধান কাজ। রাষ্ট্রীয় মূলনীতির আলোকে দেশ পরিচালনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার সম্পর্কিত আইন কিংবা কোনো প্রয়োজনীয় আইন প্রণয়ন, পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধনের ব্যবস্থা করে আইনসভা। আইনসভা শাসন বিভাগ পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায়, জনাব আরিফের প্রতিষ্ঠান অর্থাৎ আইনসভা অবশ্যই আইনের প্রধান উৎস।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল

আধুনিক যুগে জনাব আরিফের প্রতিষ্ঠানটি আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিক…

উদ্দীপক

জনাব হাসনাত আদালতের একজন বিচারক। একটি মামলা পরিচালনা করতে গিয়ে সুস্পষ্ট আইন না থাকায় তিনি অভিজ্ঞতা, প্রজ্ঞা ও বুদ্ধির মাধ্যমে উক্ত মামলা নিষ্পত্তি করেন। অপরদিকে, তার বন্ধু আরিফ এমন এক পরিষদের সদস্য যেখানে আইন তৈরি করা হয়।

Dinajpur · 2025

উত্তর

আইন হচ্ছে সমাজস্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এমন সব নিয়মকানুন, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।

উত্তর

সীমাহীন স্বাধীনতা মানুষকে স্বেচ্ছাচারী করে তোলে। তাই কাউকে ইচ্ছামতো সবকিছু করার স্বাধীনতা দিলে সমাজে অন্যদের ক্ষতি হতে পারে। আবার, ক্ষতিগ্রস্তরা যদি ইচ্ছামতো প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে তবে সমাজে প্রায় প্রত্যেকেই একাধারে ক্ষতিগ্রস্ত এবং অবাধ প্রতিশোধপরায়ণ হয়ে উঠবে, যা সমাজে চরম আকারে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এভাবে সীমাহীন স্বাধীনতা অপরের অধিকার হরণ করে বলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

উত্তর

জনাব হাসনাতের কার্যক্রমের মাধ্যমে আইনের একটি উৎস 'বিচারকের রায়' কে নির্দেশ করে। আদালতে উত্থাপিত মামলার বিচার করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং উক্ত মামলার রায় দেন। পরবর্তীকালে বিচারকগণ সেসব রায় অনুসরণ করে বিচার করেন। এভাবে বিচারকের রায় পরবর্তীকালে আইনে পরিণত হয়। উদ্দীপকে উল্লেখ রয়েছে, জনাব হাসনাত একজন বিচারক। একটি মামলা পরিচালনা করতে গিয়ে সুস্পষ্ট আইন না থাকায় তিনি অভিজ্ঞতা, প্রজ্ঞা ও বুদ্ধির মাধ্যমে উক্ত মামলা নিষ্পত্তি করেন, যা 'বিচারকের রায়' উৎসটির সাথেই সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হাসনাতের কার্যক্রমের মাধ্যমে আইনের একটি উৎস 'বিচারকের রায়' কে নির্দেশ করে।

উত্তর

হ্যাঁ, আমিও মনে করি আধুনিক যুগে জনাব আরিফের প্রতিষ্ঠানটি অর্থাৎ আইনসভা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিককালে আইনের প্রধান উৎস আইনসভা। যুগের চাহিদা অনুযায়ী জনমতের সাথে সংগতি রেখে বিভিন্ন দেশের আইনসভা নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আমরা জানি, আইনসভা বর্তমান বিশ্বের সকল দেশের আইন তৈরির প্রধান উৎসস্থল। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে-শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে সেজন্য রাষ্ট্র আইন প্রণয়ন করে। এক্ষেত্রে আইনসভার সদস্যরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে রাষ্ট্রের আইনসভা গঠিত হয়। শাসনকার্য পরিচালনা এবং বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হলো আইনসভার প্রধান কাজ। রাষ্ট্রীয় মূলনীতির আলোকে দেশ পরিচালনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার সম্পর্কিত আইন কিংবা কোনো প্রয়োজনীয় আইন প্রণয়ন, পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধনের ব্যবস্থা করে আইনসভা। আইনসভা শাসন বিভাগ পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায়, জনাব আরিফের প্রতিষ্ঠান অর্থাৎ আইনসভা অবশ্যই আইনের প্রধান উৎস।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সাম্য বলতে কী বোঝ?

সাম্য বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.স্বাধীনতা বলতে কী বোঝায়?

স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।