শেয়ারFacebookWhatsApp

“বর্তমান বিশ্বে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত প্রতিষ্ঠানটিই হচ্ছে আইনের প্রধান উৎস”।– তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: "বর্তমান বিশ্বে দৃশ্যকল্প-২-এ উল্লিখিত প্রতিষ্ঠানটি তথা আইনসভাই হচ্ছে আইনের প্রধান উৎস।”- এ মন্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। আধুনিককালে, আইনের প্রধান উৎস আইনসভা। আইনসভা যুগের চাহিদা অনুযায়ী জনমতের সাথে সংগতি রেখে নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। শাসনকার্য পরিচালনা এবং বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হলো আইনসভার প্রধান কাজ। রাষ্ট্রীয় মূলনীতির আলোকে দেশ পরিচালনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার সম্পর্কিত আইন কিংবা অন্য কোনো প্রয়োজনীয় আইন প্রণয়ন, পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধনের ব্যবস্থা করে আইনসভা। বর্তমানে সৃষ্ট আইনের সিংহভাগ উৎসই আইনসভা। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এর বাংলাদেশের আইনসভা তথা জাতীয় সংসদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধিকতর সংশোধনের উদ্দেশ্য ২০২০ সালে নারী ও শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। এক্ষেত্রে আইন সংশোধনে আইনসভাই অবদান রেখেছে। তেমনিভাবে আইনসভা নতুন আইনও প্রণয়ন করে থাকে। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে, “বর্তমান বিশ্বে আইনসভাই হচ্ছে আইনের প্রধান"- এ মন্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল

“বর্তমান বিশ্বে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত প্রতিষ্ঠানটিই হচ্ছে আইনের প্…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: 'ক' রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিক তাদের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করে। কারো প্রতি কোনোরূপ বৈষম্য দেখানো হয় না। দৃশ্যকল্প-২: বাংলাদেশ জাতীয় সংসদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধিকতর সংশোধনের উদ্দেশ্যে ২০২০ সালে নারী ও শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়।

Barisal · 2024

উত্তর

এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়, তাকে আন্তর্জাতিক আইন বলে।

উত্তর

আইনের শাসনের অর্থ হচ্ছে- কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। অন্যকথায় আইনের চোখে সবাই সমান। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে আইনের শাসন বলে। আইনের দৃষ্টিতে সকলে সমান-এর অর্থ, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে আইনের সমান আশ্রয় লাভ করা। এর ফলে ধনী-দরিদ্র, সবল-দুর্বল সকলে সমান অধিকার লাভ করে। আইনের শাসনের প্রাধান্য থাকলে সরকার ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকবে এবং জনগণ আইনের বিধান মেনে চলবে।

উত্তর

'ক' রাষ্ট্রে সামাজিক সাম্যের প্রতিফলন ঘটেছে। সাম্য হলো এমন এক সামাজিক পরিবেশ যেখানে সবাই সমান সুযোগ-সুবিধা লাভ করে, যেখানে কারও জন্য কোনো বিশেষ সুযোগ-সুবিধা নেই এবং সকলে সেসব সুযোগ-সুবিধা ভোগ করে নিজ নিজ দক্ষতার বিকাশ ঘটাতে পারে। জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ-সুবিধা ভোগের সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। উদ্দীপকের 'ক' এমন একটি রাষ্ট্র যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক তাদের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করে। কারও প্রতি কোনোরূপ বৈষম্য দেখানো হয় না। অর্থাৎ 'ক' রাষ্ট্রে সামাজিক সাম্য সুপ্রতিষ্ঠিত রয়েছে। তাই বলা যায়, 'ক' রাষ্ট্রে সামাজিক সাম্যের প্রতিফলন ঘটেছে।

উত্তর

"বর্তমান বিশ্বে দৃশ্যকল্প-২-এ উল্লিখিত প্রতিষ্ঠানটি তথা আইনসভাই হচ্ছে আইনের প্রধান উৎস।”- এ মন্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। আধুনিককালে, আইনের প্রধান উৎস আইনসভা। আইনসভা যুগের চাহিদা অনুযায়ী জনমতের সাথে সংগতি রেখে নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। শাসনকার্য পরিচালনা এবং বিচারকার্য সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হলো আইনসভার প্রধান কাজ। রাষ্ট্রীয় মূলনীতির আলোকে দেশ পরিচালনার জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচার সম্পর্কিত আইন কিংবা অন্য কোনো প্রয়োজনীয় আইন প্রণয়ন, পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধনের ব্যবস্থা করে আইনসভা। বর্তমানে সৃষ্ট আইনের সিংহভাগ উৎসই আইনসভা। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এর বাংলাদেশের আইনসভা তথা জাতীয় সংসদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধিকতর সংশোধনের উদ্দেশ্য ২০২০ সালে নারী ও শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। এক্ষেত্রে আইন সংশোধনে আইনসভাই অবদান রেখেছে। তেমনিভাবে আইনসভা নতুন আইনও প্রণয়ন করে থাকে। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে, “বর্তমান বিশ্বে আইনসভাই হচ্ছে আইনের প্রধান"- এ মন্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সাম্য বলতে কী বোঝ?

সাম্য বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.স্বাধীনতা বলতে কী বোঝায়?

স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।