শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে তামীমা কোন সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের তামীমা সামাজিক সাম্য থেকে বঞ্চিত। জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। অর্থাৎ সামাজিক সাম্য বলতে বোঝায় সমাজে ব্যক্তির সাথে ব্যক্তির কোনো বৈষম্য না থাকা। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণিকে কোনো বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া যাবে না। এ ধরনের সাম্য অনুসারে সমাজে সকল নাগরিক যোগ্যতা অনুসারে সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হবেন। উদ্দীপকে তামীমা একজন বিত্তশালী কৃষকের মেয়ে। তারা এক ভাই ও এক বোন। তামীমার বাবা তার ভাইয়ের পড়ালেখার ব্যাপারে যতটা - সচেতন, তার ব্যাপারে ঠিক ততটাই উদাসীন। তার ভাইকে ডাক্তার হওয়ার ব্যাপারে তার বাবা পরামর্শ দিলেও তামীমার ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। তিনি তামীমাকে সেলাইয়ের প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিলেন। উদ্দীপকের এ ঘটনায় সামাজিক সাম্যের অনুপস্থিতি লক্ষ করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের তামীমা সামাজিক সাম্য থেকেই বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল

উদ্দীপকের আলোকে তামীমা কোন সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব ওসমান একজন বিত্তশালী কৃষক। তিনি কন্যা তামীমা এবং ছেলে জাহিদের জনক। তিনি জাহিদের পড়ার ব্যাপারে যতটা সচেতন তামীমার লেখাপড়ার ব্যাপারে ততটাই উদাসীন। তাই জাহিদকে ডাক্তার হওয়ার পরামর্শ দিলেও তামীমার ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। এতে তামীমা হতাশ হয়। জনাব ওসমান তামীমাকে সেলাইয়ের প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন।

Chittagong · 2024

উত্তর

এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তার্কে আন্তর্জাতিক আইন বলে।

উত্তর

আইন স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত করে। সুসভ্য জীবনের জন্য যে সমস্ত অপরিহার্য সামাজিক শর্তাবলির প্রয়োজন সেগুলো আইনের দ্বারা সম্প্রসারিত হয়। যেমন- শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ইত্যাদি সামাজিক সুবিধাদি আইনের দ্বারা নিশ্চিত হয়। তাই বলা যায়, "আইন যত বাড়ে স্বাধীনতাও তত বাড়ে।"

উত্তর

উদ্দীপকের তামীমা সামাজিক সাম্য থেকে বঞ্চিত। জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-পেশা নির্বিশেষে সমাজের সকল সদস্যের সমানভাবে সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করাকে সামাজিক সাম্য বলে। অর্থাৎ সামাজিক সাম্য বলতে বোঝায় সমাজে ব্যক্তির সাথে ব্যক্তির কোনো বৈষম্য না থাকা। এক্ষেত্রে কোনো ব্যক্তি বা শ্রেণিকে কোনো বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া যাবে না। এ ধরনের সাম্য অনুসারে সমাজে সকল নাগরিক যোগ্যতা অনুসারে সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হবেন। উদ্দীপকে তামীমা একজন বিত্তশালী কৃষকের মেয়ে। তারা এক ভাই ও এক বোন। তামীমার বাবা তার ভাইয়ের পড়ালেখার ব্যাপারে যতটা - সচেতন, তার ব্যাপারে ঠিক ততটাই উদাসীন। তার ভাইকে ডাক্তার হওয়ার ব্যাপারে তার বাবা পরামর্শ দিলেও তামীমার ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। তিনি তামীমাকে সেলাইয়ের প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিলেন। উদ্দীপকের এ ঘটনায় সামাজিক সাম্যের অনুপস্থিতি লক্ষ করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের তামীমা সামাজিক সাম্য থেকেই বঞ্চিত হয়েছে বলে আমি মনে করি।

উত্তর

জনাব ওসমানের সিদ্ধান্তটি আমাদের সমাজব্যবস্থার ক্ষেত্রে মোটেও যুক্তিযুক্ত নয় বলে আমি মনে করি। উদ্দীপকের জনাব ওসমান একজন বিত্তশালী কৃষক। তার দুই সন্তান। এক ছেলে এবং এক মেয়ে। তিনি তার ছেলেকে পড়ালেখা শিখিয়ে ডাক্তার বানাতে চাইলেও তিনি তার মেয়ের ব্যাপারে যথেষ্ট উদাসীন। এক্ষেত্রে অসাম্য প্রতিফলিত হয়েছে। পাঠ্যপুস্তকের আলোচনায় সাম্য - বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না এবং সকলেই সমান মর্যাদা লাভ করবে। অর্থাৎ সাম্য বলতে সে সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি বা শ্রেণির জন্য কোনো বিশেষ সুযোগ-সুবিধার রন্দোবস্ত নেই। জাতি-- ধর্ম-বর্ণ নির্বিশেষে সেখানে সকলেই সমান সুযোগ-সুবিধা ভোগ করে নিজ নিজ দক্ষতা বিকাশ করতে সক্ষম হবে। সাম্যের প্রতিফলন যখন কোনো সমাজের মানুষের মাঝে প্রতিষ্ঠিত হয় তখন ওই সমাজের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কিন্তু উদ্দীপকে জনাব ওসমানের মতো মনমানসিকতার মানুষ দ্বারা কখনো সমাজের উন্নয়ন সম্ভব নয়। কারণ তিনি যে দৃষ্টিভঙ্গি লালন করেন তা সম্পূর্ণই নেতিবাচক। যার দরুন তার মেয়ে তামীমাকে তিনি সামাজিক সাম্য থেকে তো বঞ্চিত করছেনই পাশাপাশি অর্থনৈতিক সাম্য থেকেও তিনি বঞ্চিত করছেন। সুতরাং একথা সত্য যে, রাষ্ট্র বা সমাজে সাম্যের মানসিকতা বা সাম্য প্রতিষ্ঠাই হলো উন্নয়নের মূল চাবিকাঠি। অতএব আমি মনে করি, জনাব ওসমানের সিদ্ধান্তটি আমাদের সমাজব্যবস্থার ক্ষেত্রে পুরাপুরি যুক্তিহীন।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সাম্য বলতে কী বোঝ?

সাম্য বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.স্বাধীনতা বলতে কী বোঝায়?

স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।