শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এর স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা অর্থহীন- বিশ্লেষণ কর।

উত্তর: দৃশ্যকল্প-২-এর স্বাধীনতা তথা অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা অর্থহীন। মন্তব্যটি যথার্থ। যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। মূলত আর্থিক সুবিধাপ্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে থাকে। অন্ন, বস্ত্র, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং উপর্যুক্ত মজুরি পাওয়ায় নিশ্চয়তা অর্থনৈতিক স্বাধীনতাকে সুদৃঢ় করে। সমাজের অন্য শ্রেণির শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজন। অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। কেননা, অর্থনৈতিক স্বাধীনতাই অন্যান্য স্বাধীনতাকে উপভোগ্য করে তোলে। এ স্বাধীনতা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধনে ব্যর্থ হয়। ফলে ব্যক্তির সামাজিক ও ব্যক্তিগত স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। পরিপূর্ণ শিক্ষা অর্জন, সঠিক ও সুষ্ঠু সামাজিক পরিবেশ, সুষম খাদ্যের নিশ্চয়তা, চিন্তা ও বিবেক বিকাশের উপর্যুক্ত পরিবেশ ইত্যাদির নিশ্চয়তা বিধান করতে হলে সর্বপ্রথম অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হয়। এছাড়াও অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত যেহেতু সামাজিক ও ব্যক্তিগত স্বাধীনতা ব্যাহত হয় তাই এর প্রভাবে ব্যক্তির রাজনৈতিক স্বাধীনতাও কলুষিত হয়। কেননা, সঠিক শিক্ষা ও সুষ্ঠু সামাজিক জীবন ব্যতীত ব্যক্তি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ ও অন্যান্য রাজনৈতিক স্বাধীনতা চর্চা করতে ব্যর্থ হয়। এক্ষেত্রে রাজনৈতিক স্বাধীনতা ব্যতীত অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না।। অতএব উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত অন্যান্য স্বাধীনতা অর্থহীন।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এর স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা অর্থহীন- বিশ্ল…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব আমিরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। তিনি বিগত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি 'প্রয়োজনে নিজ দলের এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করেন। দৃশ্যকল্প-২: বিয়ের পর আর্থিক অনটনের জন্য সুমি তার স্বামী যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানে চাকরি নেন। একই ধরনের কাজ হলেও মাস শেষে কর্তৃপক্ষ তার স্বামীকে ২০,০০০ টাকা ও সুমিকে ১৫,০০০ টাকা প্রদান করেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেও কোনো কাজ হয়নি।

Comilla · 2024

উত্তর

আইন হলো সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

উত্তর

জনগণ বিভিন্ন কারণে রাষ্ট্রপ্রদত্ত আইন মেনে চলে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইনভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। আইন মানুষকে সভ্য, সুশৃঙ্খল ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। এজন্য জনগণ আইন মেনে চলে। এছাড়াও ধর্মীয়বোধ ও সামাজিক কল্যাণের জন্য মানুষ আইন মেনে চলে।

উত্তর

দৃশ্যকল্প-১-এ রাজনৈতিক স্বাধীনতার কথা বলা হয়েছে। রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করার স্বাধীনতাই হলো রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তির গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে। এ স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে থাকে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভোটদান করা, নির্বাচিত হওয়া, মতামত প্রকাশের অধিকার, সরকারি চাকরিতে যোগ্যতা অনুযায়ী নিয়োগ লাভের অধিকার, বিদেশে অবস্থানকারী নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা করার স্বাধীনতাও রাজনৈতিক স্বাধীনতার আওতাভুক্ত। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ ব্যবসায়ী আমিরুল ইসলাম বিগত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন। এক্ষেত্রে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে রাজনৈতিক স্বাধীনতা ভোগ করেছেন। এছাড়াও তিনি প্রয়োজনে নিজ দলের এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করেন, যা অন্যতম রাজনৈতিক স্বাধীনতার আওতাভুক্ত। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এ রাজনৈতিক স্বাধীনতার কথা বলা হয়েছে।

উত্তর

দৃশ্যকল্প-২-এর স্বাধীনতা তথা অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা অর্থহীন। মন্তব্যটি যথার্থ। যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। মূলত আর্থিক সুবিধাপ্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে থাকে। অন্ন, বস্ত্র, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং উপর্যুক্ত মজুরি পাওয়ায় নিশ্চয়তা অর্থনৈতিক স্বাধীনতাকে সুদৃঢ় করে। সমাজের অন্য শ্রেণির শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতার প্রয়োজন। অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। কেননা, অর্থনৈতিক স্বাধীনতাই অন্যান্য স্বাধীনতাকে উপভোগ্য করে তোলে। এ স্বাধীনতা ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধনে ব্যর্থ হয়। ফলে ব্যক্তির সামাজিক ও ব্যক্তিগত স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। পরিপূর্ণ শিক্ষা অর্জন, সঠিক ও সুষ্ঠু সামাজিক পরিবেশ, সুষম খাদ্যের নিশ্চয়তা, চিন্তা ও বিবেক বিকাশের উপর্যুক্ত পরিবেশ ইত্যাদির নিশ্চয়তা বিধান করতে হলে সর্বপ্রথম অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হয়। এছাড়াও অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত যেহেতু সামাজিক ও ব্যক্তিগত স্বাধীনতা ব্যাহত হয় তাই এর প্রভাবে ব্যক্তির রাজনৈতিক স্বাধীনতাও কলুষিত হয়। কেননা, সঠিক শিক্ষা ও সুষ্ঠু সামাজিক জীবন ব্যতীত ব্যক্তি সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ ও অন্যান্য রাজনৈতিক স্বাধীনতা চর্চা করতে ব্যর্থ হয়। এক্ষেত্রে রাজনৈতিক স্বাধীনতা ব্যতীত অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না।। অতএব উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত অন্যান্য স্বাধীনতা অর্থহীন।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সাম্য বলতে কী বোঝ?

সাম্য বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.স্বাধীনতা বলতে কী বোঝায়?

স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।