শেয়ারFacebookWhatsApp

মিঠুর দাবি কি যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: হ্যাঁ, মিঠুর দাবি যুক্তিযুক্ত। একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি নানাবিধ স্বাধীনতা উপভোগ করে থাকে। স্বাধীনতা অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে। স্বাধীনতার বিভিন্ন ধরন রয়েছে তার মধ্যে সামাজিক স্বাধীনতা একটি ধরন। নাগরিকের জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা তার সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এ স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। ব্যক্তির সামাজিক স্বাধীনতা খর্ব হলে সে আইনের সহায়তা গ্রহণ করতে পারে। কেননা, আইন স্বাধীনতাকে রক্ষা করতে এর অভিভাবকের ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের রমিজ তার ছোট ভাই মিঠুকে বাবার সম্পত্তির অংশ সঠিকভাবে প্রদান করতে রাজি না হলে মিঠু গ্রাম্য আদালতে মাতব্বর করিম সাহেবের কাছে বিচার দেন। মিঠু যেহেতু তার সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে তাই সে আইনের আশ্রয় লাভের অধিকারী। অতএব বলা যায়, মিঠুর দাবি যুক্তিযুক্ত।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল

মিঠুর দাবি কি যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

উদ্দীপক

রমিজ তার ছোট ভাই মিঠুকে বাবার সম্পত্তির অংশ সঠিকভাবে দিতে রাজি না হলে মিঠু গ্রাম্য আদালতের মাতব্বর করিম সাহেবের কাছে বিচার দেন। করিম সাহেব সব কথা মনোযোগ সহকারে শোনেন। সঠিক ফয়সালা করার জন্য রমিজকে সংবাদ দেন। রমিজ অস্বীকৃতি জানালে মাতব্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

Mymensingh · 2024

উত্তর

অ্যারিস্টটলের মতে আইন হলো, "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি।"

উত্তর

ব্যক্তিস্বাধীনতা বলতে এমন স্বাধীনতাকে বোঝায়, যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি হয় না। যেমন- ধর্মচর্চা করা ও পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। এ ধরনের স্বাধীনতা ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়। ব্যক্তিস্বাধীনতা রাষ্ট্রীয় আইন দ্বারা বলবৎকৃত ও স্বীকৃত।

উত্তর

হ্যাঁ, মিঠুর দাবি যুক্তিযুক্ত। একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি নানাবিধ স্বাধীনতা উপভোগ করে থাকে। স্বাধীনতা অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে। স্বাধীনতার বিভিন্ন ধরন রয়েছে তার মধ্যে সামাজিক স্বাধীনতা একটি ধরন। নাগরিকের জীবন রক্ষা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণ করা তার সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এ স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয়। ব্যক্তির সামাজিক স্বাধীনতা খর্ব হলে সে আইনের সহায়তা গ্রহণ করতে পারে। কেননা, আইন স্বাধীনতাকে রক্ষা করতে এর অভিভাবকের ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের রমিজ তার ছোট ভাই মিঠুকে বাবার সম্পত্তির অংশ সঠিকভাবে প্রদান করতে রাজি না হলে মিঠু গ্রাম্য আদালতে মাতব্বর করিম সাহেবের কাছে বিচার দেন। মিঠু যেহেতু তার সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে তাই সে আইনের আশ্রয় লাভের অধিকারী। অতএব বলা যায়, মিঠুর দাবি যুক্তিযুক্ত।

উত্তর

রমিজের বিরুদ্ধে মাতব্বর আইনের সহায়তা নিতে পারে বলে আমার ধারণা। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখে-শান্তিতে স্বাধীনভাবে বসবাল করতে পারে, রাষ্ট্র সে জন্য আইন প্রণয়ন করে। আইন না থাকলে সমাজে অনাচার ও অরাজকতার সৃষ্টি হয়। আইনের শাসন অনুপস্থিত থাকলে নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য কিছুই থাকে না। আইন স্বাধীনভাবে অধিকার উপভোগ করতে সহায়তা করে। আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা রক্ষা পায়। এক্ষেত্রে আইন স্বাধীনতার রক্ষক ও অভিভাবকের দায়িত্ব পালন করে থাকে। পিতামাতা যেমন অভিভাবক হিসেবে সন্তানদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করে নিরাপদে রাখেন, ঠিক তেমনি আইন সর্বপ্রকার বিরোধী শক্তিকে প্রতিহত করে স্বাধীনতাকে রক্ষা করে। সর্বোপরি, আইন স্বাধীনতার ক্ষেত্রকে সম্প্রসারিত করে এবং স্বাধীনতাকে উপভোগের সুযোগ প্রদানের পাশাপাশি রক্ষাও করে থাকে। তাই কোনো ক্ষেত্রে অধিকার খর্ব হওয়ার সম্ভাবনা দেখা দিলে আইনের আশ্রয় লাভ করা যায়। আইনের সহায়তায় স্বাধীনতা রক্ষা করা হয়। উদ্দীপকের মাতব্বর করিম সাহেব মিঠুর সামাজিক স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ায় তার অধিকার ফেরত নিতে তিনি তার বড় ভাইয়ের বিরুদ্ধে আইনের সহায়তা নিতে পারবেন। আইনের সহায়তা গ্রহণ করে তিনি মিঠুকে তার অধিকার রক্ষা করতে সহায়তা প্রদান করবেন। সুতরাং উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি যে, রমিজের বিরুদ্ধে মাতব্বর আইনের সহায়তা নিতে পারেন।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সাম্য বলতে কী বোঝ?

সাম্য বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.স্বাধীনতা বলতে কী বোঝায়?

স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।