উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: সালমান যে দেশের নাগরিক, সেখানে একটি মাত্র রাজনৈতিক দল আছে। সালমান সম্পদের ব্যক্তিগত মালিকানা ভোগ করতে পারে না। এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত রাষ্ট্র। [পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া; ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা] Q. সালমান যে রাষ্ট্রে বসবাস করে তার সাথে সাদৃশ্য রয়েছে কোন রাষ্ট্রের?
ক. গণতান্ত্রিক রাষ্ট্রের
খ. যুক্তরাষ্ট্রের
গ. সমাজতান্ত্রিক রাষ্ট্রের
ঘ. পুঁজিবাদী রাষ্ট্রের
উত্তর: সমাজতান্ত্রিক রাষ্ট্রের
ব্যাখ্যা: সঠিক উত্তর : গ) সমাজতান্ত্রিক রাষ্ট্রের তথ্য বিশ্লেষণ : একদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও সম্পদের ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতি সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। তাই সালমানের রাষ্ট্রটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৪ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা · MCQ