সাদিয়া ও জাকিয়া যে আইনবলে সম্পত্তির অধিকার অর্জন করে সে আইনের উৎস ব্যাখ্যা করো।
উত্তর: সাদিয়া ও জাকিয়া যে আইনবলে সম্পত্তির অধিকার অর্জন করে সে আইনের উৎস হলো ধর্মীয় অনুশাসন ও ধর্মীয় গ্রন্থ। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস। সকল ধর্মের কিছু অনুশাসন রয়েছে, যা ওই ধর্মের অনুসারীরা মেনে চলে। এসব অনুশাসন সমাজজীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে। ফলে এসব ধর্মীয় অনুশাসনের অনেক কিছুই পরবর্তীকালে রাষ্ট্রের স্বীকৃতি লাভের মাধ্যমে আইনে পরিণত হয়। যেমন- মুসলিম আইন, হিন্দু আইন প্রভৃতি। আমাদের দেশে পারিবারিক ও সম্পত্তি আইনের অনেকগুলো উপরে উল্লিখিত দুটি ধর্ম থেকে এসেছে। জনাব 'ক' তার এক পুত্র আরফান ও দুই কন্যা সাদিয়া ও জাকিয়াকে রেখে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর সাদিয়া ও জাকিয়া ভাইয়ের নিকট পিতৃসম্পত্তি দাবি করলে আরফান বোনদের সম্পত্তি দিতে অস্বীকৃতি জানায়। সাদিয়া ও জাকিয়া বাধ্য হয়ে মামলা করে। মামলার রায়ে তারা তাদের সম্পত্তির অধিকার অর্জন করে, যা ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ নির্দেশ করে। কেননা, আমাদের দেশে পারিবারিক ও সম্পত্তি আইনের অনেকগুলো মুসলিম ধর্মগ্রন্থ থেকে এসেছে। তাই বলা যায়, সাদিয়া ও জাকিয়া যে আইনবলে সম্পত্তির অধিকার অর্জন করে সে আইনের উৎস হলো ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
সাদিয়া ও জাকিয়া যে আইনবলে সম্পত্তির অধিকার অর্জন করে সে আইনের উৎস ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর