দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এ বর্ণিত বিষয় দুটি পরস্পর সম্পর্কযুক্ত- বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যপট-২ এ হাসান গরিব ঘরে জন্মগ্রহণ করেও নিজ মেধা ও যোগ্যতার বলে বর্তমানে প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন। তার প্রতিষ্ঠানে সবাই সমান সুযোগ-সুবিধা ভোগ করে। এ দ্বারা সাম্যকে বোঝানো হয়েছে। হ্যাঁ আমিও মনে করি, দৃশ্যপট-১ এর স্বাধীনতা ও দৃশ্যপট-২ এর সাম্য অর্থাৎ সাম্য ও স্বাধীনতা পরস্পর সম্পর্কযুক্ত। সাম্য ছাড়া যেমন স্বাধীনতার কথা কল্পনা করা যায় না, ঠিক তেমনি স্বাধীনতা ছাড়া সাম্যের কথা ভাবা যায় না। একটি রাষ্ট্র যত সাম্যভিত্তিক হবে সেখানে স্বাধীনতা তত নিশ্চিত হবে। সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তিরূপে কাজ করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যেমন সাম্যের দরকার হয়। তেমনি স্বাধীনতারও প্রয়োজন হয়। সাম্য ও স্বাধীনতা একই সঙ্গে বিরাজ না করলে গণতন্ত্রিক অধিকার ভোগ করা সম্ভব হতো না। সাম্য উঁচু, নীচুর ভেদাভেদ দূর করে আর স্বাধীনতা সকলের সুযোগ-সুবিধাগুলো ভোগ করার অধিকার দান করে। অর্থাৎ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, চলাফেরা ও জীবনধারণের জন্য সাম্যভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হবে না। সমাজের সুবিধাগুলো সকলে মিলে সমানভাবে ভোগ করতে হলে স্বাধীনতার প্রয়োজন। তাই বলা যায়, সাম্য মানেই স্বাধীনতা এবং স্বাধীনতা মানেই সাম্য। উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলা যায়, দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এর বিষয় দুটি পরস্পর সম্পর্কযুক্ত।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এ বর্ণিত বিষয় দুটি পরস্পর সম্পর্কযুক্ত- বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর