তুমি কি মনে করো, উক্ত উৎসটিই আইনের একমাত্র উৎস? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি উক্ত উৎসটিই অর্থাৎ ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের একমাত্র উৎস নয় বরং এটি ছাড়াও আইনের আরও উৎস রয়েছে। যেমন- প্রথা হলো আইনের প্রাচীনতম উৎস। দীর্ঘকাল থেকে কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে প্রথা বলে। রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রথার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো। রাষ্ট্র সৃষ্টির পর সেসব প্রথা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে তা আইনে পরিণত হয়। এছাড়া আইনবিদদের গ্রন্থ আইনের একটি উৎস। বিচারকগণ কোনো মামলার বিচারকার্য সম্পাদন করতে গিয়ে আইনসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তা সমাধানের জন্য আইন বিশারদদের বিজ্ঞানসম্মত গ্রন্থের সাহায্য নিয়ে এসব আইন ব্যাখ্যা করেন, যা পরবর্তীকালে আইনে পরিণত হয়। বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। আদালতে উত্থাপিত মামলার বিচার করার জন্য প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ তাদের প্রজ্ঞা ও বিচারবুদ্ধির ওপর ভিত্তি করে ওই আইনের ব্যাখ্যা দেন এবং উক্ত মামলার রায় দেন। এভাবে আইনের সৃষ্টি হয়। এছাড়া বিচারকের ন্যায়বোধ ও বিবেক দ্বারা আইনের উৎপত্তি হতে পারে। আবার, আধুনিককালে আইনের প্রধান উৎস আইনসভা। জনমতের সাথে সংগতি রেখে বিভিন্ন দেশের আইনসভা নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন করে যুগোপযোগী করে তোলে। আর এসব উৎসের উপস্থিতি বিবেচনা করে বলা যায়, উদ্দীপকে সংশ্লিষ্ট উৎস ছাড়াও আরও অনেকগুলো আইনের উৎস রয়েছে। তাই উক্ত উৎসই আইনের একমাত্র উৎস নয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
তুমি কি মনে করো, উক্ত উৎসটিই আইনের একমাত্র উৎস? তোমার উত্তরের পক্ষে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর