দৃশ্যপট-১ এ আক্রান্ত দেশটির কোন ধরনের স্বাধীনতা খর্ব হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যপট-১ এ আক্রান্ত দেশটি অর্থাৎ উগান্ডার জাতীয় স্বাধীনতা খর্ব হয়েছে। একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে এমন অবস্থানকেই একটি রাষ্ট্রের জাতীয় স্বাধীনতা বা রাষ্ট্রীয় স্বাধীনতা বলে। এ স্বাধীনতার ফলে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্বমুক্ত থাকে। এভাবেই প্রত্যেক স্বাধীন রাষ্ট্র জাতীয় স্বাধীনতা ভোগ করে। উদ্দীপকে উগান্ডাও তেমনি একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু নিরাপদ অঞ্চল তৈরির কথা বলে আফ্রিকার দেশ তানজানিয়া উগান্ডা আক্রমণ করে। এ থেকে স্পষ্টই প্রতীয়মান হয় আক্রান্ত দেশ অর্থাৎ উগান্ডার জাতীয় স্বাধীনতা খর্ব হয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
দৃশ্যপট-১ এ আক্রান্ত দেশটির কোন ধরনের স্বাধীনতা খর্ব হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর