আইনের শাসন কীভাবে সাম্য প্রতিষ্ঠা করে? ব্যাখ্যা করো।
উত্তর: আইনের শাসন বলতে আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার প্রাপ্তিকে বোঝায়, যার মাধ্যমে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয়। আইনের শাসন নিশ্চিত হলে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সমান আইনি আশ্রয় লাভ করে। এতে সমাজে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণি বাড়তি সুবিধা পায় না এবং সবল-দুর্বলের ভেদাভেদ দূর হয়। ফলে সকলের অধিকার সমানভাবে সংরক্ষিত হয়ে একটি সাম্যভিত্তিক সমাজ গঠিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
আইনের শাসন কীভাবে সাম্য প্রতিষ্ঠা করে? ব্যাখ্যা করো।
উত্তর