রহমান সাহেবের ধারণা আইনের কোন উৎসকে নির্দেশ করে? ব্যাখ্যা দাও।
উত্তর: রহমান সাহেবের ধারণা আইনের 'প্রথা' নামক উৎসকে নির্দেশ করে। আইন মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়। আর মানুষ শাস্তির ভয়ে এ আইন মান্য করে চলে। রাষ্ট্র সৃষ্টির পূর্বে আইন না থাকায় প্রথার মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করা হতো। রাষ্ট্র সৃষ্টির পর যেসব প্রথা রাষ্ট্র কর্তৃক অনুমোদন লাভ করে, সেগুলো আইনে পরিণত হয়েছে। আর তাই দীর্ঘকাল যাবৎ সমাজে চলতে থাকা থাকা নিয়মনীতিগুলোকে প্রথা বলে। উদ্দীপকে বলা হয়েছে, রহমান সাহেব ছোটোবেলা থেকে সমাজের নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীল। পরবর্তীতে তিনি দেখেন সেসব নিয়মনীতিই এখন মানুষের খারাপ কাজকে নিয়ন্ত্রণ করছে। এরূপ বর্ণনায় আইনের উৎস হিসেবে প্রথা নামক উৎসটির অস্তিত্ব প্রকাশ পায়। পৃথিবীর অনেক দেশে সমাজে প্রচলিত এরূপ রীতিনীতি বর্তমানে আইনে পরিণত হয়ে মানুষের অপরাধ নিয়ন্ত্রণ করছে। সুতরাং এটি স্পষ্ট হয়, রহমান সাহেবের ধারণা আইনের 'প্রথা' নামক উৎসকে নির্দেশ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
রহমান সাহেবের ধারণা আইনের কোন উৎসকে নির্দেশ করে? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর