শেয়ারFacebookWhatsApp

উক্ত উদ্দীপকের আলোকে স্বাধীন দেশের একজন নাগরিকের স্বাধীনতা রক্ষায় তোমার সুপারিশ তুলে ধর।

উত্তর: উক্ত উদ্দীপকের আলোকে স্বাধীন দেশের একজন নাগরিকের স্বাধীনতা রক্ষায় নানাবিধ করণীয় রয়েছে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে। একজন নাগরিক তার স্বাধীনতা রক্ষায় প্রধানত আইনের সাহায্য গ্রহণ করতে পারে। কেননা, আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। একজন নাগরিকের স্বাধীনতা খর্ব হলে সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। এক্ষেত্রে আইন ব্যক্তির স্বাধীনতাকে রক্ষা করতে সহায়তা প্রদান করবে। এছাড়া একজন নাগরিকের সচেতনতা তার স্বাধীনতা রক্ষার অন্যতম হাতিয়ার। একজন সচেতন নাগরিক কী কী স্বাধীনতা উপভোগ করতে পারবে এবং তা খর্ব হলে কীভাবে আইনের সহায়তা গ্রহণ করবে, সে সম্পর্কে সঠিক জ্ঞান রাখে। তাই কেউ সহজেই তার স্বাধীনতা খর্ব করতে পারে না। নাগরিক সচেতনতা তাই স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। একজন ব্যক্তির একদিকে যেমন নিজের স্বাধীনতা রক্ষায় সচেতন হতে হবে তেমনিভাবে অন্যকে তার স্বাধীনতা ভোগের সুযোগ করে দিতে হবে। স্বাধীনতা ভোগের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করা যাবে না। স্বাধীনতা রক্ষার জন্য একটি সুশৃঙ্খল সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের শৃঙ্খলা কোনো সমাজের মানুষের স্বাধীনতা আনয়ন করে। একজন নাগরিককে অবশ্যই তার এবং অন্যের স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে হবে। সর্বোপরি, আইনের সহায়তা গ্রহণ করে স্বাধীনতা রক্ষা সুনিশ্চিত করতে হবে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল

উক্ত উদ্দীপকের আলোকে স্বাধীন দেশের একজন নাগরিকের স্বাধীনতা রক্ষায় ত…

উদ্দীপক

সীমা একজন শিক্ষিত নারী। তিনি চাকরি করতে চাইলে তার স্বামী এতে বাধা হয়ে দাঁড়ায়। এমনকি নির্বাচনেও তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন না। বরং তার স্বামীর পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধ্য হন। এভাবেই স্বাধীন দেশে বসবাস করেও সীমাকে পরাধীন হয়ে থাকতে হয়।

উত্তর

সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতকগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাকে অধিকার বলে।

উত্তর

ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল ধর্মের কিছু অনুশাসন রয়েছে, যা ওই ধর্মের অনুসারীরা মেনে চলে। এসব অনুশাসন সমাজজীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে। ফলে এসব ধর্মীয় অনুশাসনের অনেক কিছুই পরবর্তীতে রাষ্ট্রের স্বীকৃতি লাভের মাধ্যমে আইনে পরিণত হয়। যেমন- মুসলিম আইন, হিন্দু আইন প্রভৃতি।

উত্তর

আলোচ্য উদ্দীপকে সীমার স্বাধীনতার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক খর্ব হয়েছে। স্বাধীনতার অন্যতম প্রধান দুটি ধরন হলো- রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাধীনতা। পছন্দের প্রার্থীকে ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। এসব স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। আবার, যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপর্যুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলা হয়। মূলত আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। উদ্দীপকের সীমা শিক্ষিত নারী হওয়া সত্ত্বেও স্বামীর বাধায় চাকরি করতে ব্যর্থ হন। আবার, তিনি তার নিজের নয় বরং স্বামীর পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এক্ষেত্রে সুস্পষ্টভাবেই তার রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। তাই বলা যায়, সীমার স্বাধীনতার রাজনৈতিক ও অর্থনৈতিক দিক খর্ব হচ্ছে।

উত্তর

উক্ত উদ্দীপকের আলোকে স্বাধীন দেশের একজন নাগরিকের স্বাধীনতা রক্ষায় নানাবিধ করণীয় রয়েছে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে। একজন নাগরিক তার স্বাধীনতা রক্ষায় প্রধানত আইনের সাহায্য গ্রহণ করতে পারে। কেননা, আইন স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। একজন নাগরিকের স্বাধীনতা খর্ব হলে সে আইনের আশ্রয় গ্রহণ করতে পারে। এক্ষেত্রে আইন ব্যক্তির স্বাধীনতাকে রক্ষা করতে সহায়তা প্রদান করবে। এছাড়া একজন নাগরিকের সচেতনতা তার স্বাধীনতা রক্ষার অন্যতম হাতিয়ার। একজন সচেতন নাগরিক কী কী স্বাধীনতা উপভোগ করতে পারবে এবং তা খর্ব হলে কীভাবে আইনের সহায়তা গ্রহণ করবে, সে সম্পর্কে সঠিক জ্ঞান রাখে। তাই কেউ সহজেই তার স্বাধীনতা খর্ব করতে পারে না। নাগরিক সচেতনতা তাই স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। একজন ব্যক্তির একদিকে যেমন নিজের স্বাধীনতা রক্ষায় সচেতন হতে হবে তেমনিভাবে অন্যকে তার স্বাধীনতা ভোগের সুযোগ করে দিতে হবে। স্বাধীনতা ভোগের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করা যাবে না। স্বাধীনতা রক্ষার জন্য একটি সুশৃঙ্খল সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের শৃঙ্খলা কোনো সমাজের মানুষের স্বাধীনতা আনয়ন করে। একজন নাগরিককে অবশ্যই তার এবং অন্যের স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে হবে। সর্বোপরি, আইনের সহায়তা গ্রহণ করে স্বাধীনতা রক্ষা সুনিশ্চিত করতে হবে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

আন্তর্জাতিক জাতিক আইন কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

সামাজিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

আইনকে আচার-আচরণের নিয়ন্ত্রক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

ব্যক্তি স্বাধীনতা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

"যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই”- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সাম্য বলতে কী বোঝ?

সাম্য বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.স্বাধীনতা বলতে কী বোঝায়?

স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

অর্থনৈতিক স্বাধীনতার সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।