আইনকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয় কেন?
উত্তর: আইন নাগরিকের অধিকার ভোগে নিশ্চয়তা প্রদান করে এবং অন্যের বেআইনি হস্তক্ষেপ থেকে ব্যক্তিকে রক্ষা করে বলে আইনকে স্বাধীনতার রক্ষাকবচ 'বলা হয়। আইন না থাকলে সমাজে চরম বিশৃঙ্খলা দেখা দিত এবং সবলরা দুর্বলদের ওপর অত্যাচার করত। আইন আছে বলেই সবার অধিকার সুরক্ষিত থাকে এবং কেউ অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। আইনের কঠোর প্রয়োগের ফলেই সমাজ ও রাষ্ট্রে নাগরিকের স্বাধীনতা প্রকৃত অর্থে রক্ষা পায় এবং একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
আইনকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয় কেন?
উত্তর