আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: পিতা-মাতা যেমন অভিভাবক হিসেবে সন্তানদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করেন, ঠিক তেমনি আইন সর্বপ্রকার বিরোধী শক্তিকে প্রতিহত করে স্বাধীনতাকে রক্ষা করে বলে একে স্বাধীনতার অভিভাবক বলা হয়। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের নিয়ন্ত্রণ অত্যাবশ্যক। আইনের যথাযথ প্রয়োগ আছে বলেই দুর্বল বা অসহায় ব্যক্তিরা সবলের দ্বারা শোষিত বা নির্যাতিত হওয়া থেকে রক্ষা পায়। আইন মূলত মানুষের অধিকার ভোগের পথে বাধাগুলো দূর করে নাগরিকদের জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করে দেয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · সৃজনশীল
আইনকে স্বাধীনতার অভিভাবক বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর