উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: শরীফ তার এলাকার অরুণ সমবায় সমিতির কাছে ১০,০০০ টাকা ঋণ গ্রহণের জন্য গেলে সমিতির একটি শর্তপত্রে শরীফকে স্বাক্ষর করিয়ে ঋণ প্রদান করে। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় সমিতি শরীফের ৫০,০০০ টাকা মূল্যের জমি দখল করে নেয়। শরীফ সমিতির বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত ঋণের টাকা পরিশোধ সাপেক্ষে শরীফের জমি ফেরত দেয়ার জন্য সমিতিকে নির্দেশ প্রদান করে। Q. কোন আইনের বলে অরুণ সমবায় সমিতি শরীফকে শর্তপত্রে স্বাক্ষর করায়?
ক. ফৌজদারি
খ. প্রশাসনিক
গ. সাংবিধানিক
ঘ. বেসরকারি
উত্তর: বেসরকারি
ব্যাখ্যা: সঠিক উত্তর : ঘ) বেসরকারি তথ্য বিশ্লেষণ : ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঋণ, চুক্তি ও সম্পত্তিসংক্রান্ত সম্পর্ক বেসরকারি আইনের আওতাভুক্ত। তাই সমবায় সমিতি শরীফকে শর্তপত্রে স্বাক্ষর করায় বেসরকারি আইনের ভিত্তিতে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৩ : আইন, স্বাধীনতা ও সাম্য · MCQ