শেয়ারFacebookWhatsApp

জনাব রব্বানী সাহেবের রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।

উত্তর: জনাব রব্বানী সাহেব একজন রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক দল স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। রাজনৈতিক দল হলো দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা নীতির ভিত্তিতে সংগঠিত হয়। একটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা ও নির্বাচন কর্মসূচি বাস্তবায়ন করা। প্রত্যেক রাজনৈতিক দলের একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। আদর্শের দিক থেকে কোনো দল ধর্মভিত্তিক আবার কোনো দল ধর্মনিরপেক্ষ হয়। তাছাড়া প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে। কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দলের শাখা বিস্তৃত থাকে। প্রত্যেক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচনি প্রচার ও ভোট সংগ্রহ দলের বা দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব রব্বানী একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। তার দল বিভিন্নভাবে ক্ষমতাসীন দলের গঠনমূলক সমালোচনা করে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। গণসমর্থন আদায়ের লক্ষ্যে তার দল সরকারের ভুলত্রুটি জনসম্মুখে তুলে ধরে এবং পরবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের চেষ্টা করে। এগুলো যেকোনো রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য। রাজনৈতিক দলগুলো সরকার গঠন এবং সরকারের সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

জনাব রব্বানী সাহেবের রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব রব্বানী একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। তার দল বিভিন্নভাবে ক্ষমতাসীন দলের গঠনমূলক সমালোচনা করে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। গণসমর্থন আদায়ের লক্ষ্যে তার দল সরকারের ভুলত্রুটি জনসম্মুখে তুলে ধরে এবং পরবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের চেষ্টা করে।

উত্তর

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য।

উত্তর

ভোটদান পদ্ধতির একটি জনপ্রিয় পদ্ধতি হলো গোপন ভোটদান পদ্ধতি। যে ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালট পত্রে পছন্দকৃত ব্যক্তির নামের পাশে নির্ধারিত চিহ্ন দিয়ে বা সিল দিয়ে ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচন করেন তাকে গোপন ভোটদান পদ্ধতি বলে। প্রায় সকল রাষ্ট্রেই গোপনে ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে এ পদ্ধতি সর্বজনস্বীকৃত।

উত্তর

জনাব রব্বানী সাহেব একজন রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক দল স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। রাজনৈতিক দল হলো দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা নীতির ভিত্তিতে সংগঠিত হয়। একটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা ও নির্বাচন কর্মসূচি বাস্তবায়ন করা। প্রত্যেক রাজনৈতিক দলের একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। আদর্শের দিক থেকে কোনো দল ধর্মভিত্তিক আবার কোনো দল ধর্মনিরপেক্ষ হয়। তাছাড়া প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে। কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দলের শাখা বিস্তৃত থাকে। প্রত্যেক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচনি প্রচার ও ভোট সংগ্রহ দলের বা দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব রব্বানী একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। তার দল বিভিন্নভাবে ক্ষমতাসীন দলের গঠনমূলক সমালোচনা করে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। গণসমর্থন আদায়ের লক্ষ্যে তার দল সরকারের ভুলত্রুটি জনসম্মুখে তুলে ধরে এবং পরবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের চেষ্টা করে। এগুলো যেকোনো রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য। রাজনৈতিক দলগুলো সরকার গঠন এবং সরকারের সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

গণতন্ত্র বিকাশে জনাব রব্বানী সাহেবের রাজনৈতিক দলটি হলো একটি বিরোধী রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা গঠনে ব্যর্থ হয়, তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে সরকারের গঠনমূলক সমালোচনা করে। এতে সরকার ভুলত্রুটিগুলো কাটিয়ে ওঠে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। ফলে ক্ষমতায় না থেকেও বিরোধী দলের ভূমিকা হয়ে ওঠে সহায়ক সরকার বা বিকল্প সরকারের ন্যায়। গণতন্ত্র বিকাশে প্রতিটি রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। এর সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। রাজনৈতিক দলের সদস্য ও নেতাদেরকে গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়। জনগণের স্বার্থবিরোধী সরকারকে অপসারণ করে রাজনৈতিক দল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। তাছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পূর্বশর্ত। তা না হলে গণতন্ত্র সঠিকভাবে বিকশিত হতে পারে না। আলোচনা শেষে বলা যায়, গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। দল সরকারি হোক কিংবা বিরোধী দল হোক সেটা কোনো বিষয় না। রাজনৈতিক দল সর্বদা জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে কর্মসূচি প্রণয়ন করে ও তা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করতে সচেষ্ট হয়।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।