গণতন্ত্র বিকাশে জনাব রব্বানী সাহেবের দলের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: গণতন্ত্র বিকাশে জনাব রব্বানী সাহেবের রাজনৈতিক দলটি হলো একটি বিরোধী রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা গঠনে ব্যর্থ হয়, তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে সরকারের গঠনমূলক সমালোচনা করে। এতে সরকার ভুলত্রুটিগুলো কাটিয়ে ওঠে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। ফলে ক্ষমতায় না থেকেও বিরোধী দলের ভূমিকা হয়ে ওঠে সহায়ক সরকার বা বিকল্প সরকারের ন্যায়। গণতন্ত্র বিকাশে প্রতিটি রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। এর সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। রাজনৈতিক দলের সদস্য ও নেতাদেরকে গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়। জনগণের স্বার্থবিরোধী সরকারকে অপসারণ করে রাজনৈতিক দল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। তাছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পূর্বশর্ত। তা না হলে গণতন্ত্র সঠিকভাবে বিকশিত হতে পারে না। আলোচনা শেষে বলা যায়, গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। দল সরকারি হোক কিংবা বিরোধী দল হোক সেটা কোনো বিষয় না। রাজনৈতিক দল সর্বদা জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে কর্মসূচি প্রণয়ন করে ও তা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করতে সচেষ্ট হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
গণতন্ত্র বিকাশে জনাব রব্বানী সাহেবের দলের ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর