শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে পিকুলের দেশে কোন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে পিকুলের দেশে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয়। মধ্যবর্তী সংস্থা কর্তৃক প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে পরোক্ষ নির্বাচন বলা হয়। পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত করেন। এই মধ্যবর্তী জনপ্রতিনিধিরা ভোট দিয়ে যখন রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করেন তখন তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। অর্থাৎ তিনি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। উদ্দীপকে পিকুল ও রাজন দুই বন্ধু দুই দেশের অধিবাসী। একদিন কথা প্রসঙ্গে দুইজনের মধ্যে স্বীয় দেশ সম্পর্কে আলাপচারিতার মধ্যে উঠে আসে তাদের দেশের সরকার প্রতিষ্ঠা নিয়ে। পিকুল বলে, তার দেশের জনগণ একটি মধ্যবর্তী সংস্থার মাধ্যমে সরকার নির্বাচিত করে। তার এরূপ বক্তব্যের মাধ্যমে মূলত পরোক্ষ নির্বাচন পদ্ধতি - প্রকাশ পেয়েছে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকে পিকুলের দেশে কোন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয়? ব্…

উদ্দীপক

পিকুল ও রাজন দুই বন্ধু দুই দেশের অধিবাসী। চাকরির সুবাদে তারা শ্রীলঙ্কায় একত্রে থাকে। একদিন কথা প্রসঙ্গে দুইজনের মধ্যে স্বীয় দেশ সম্পর্কে আলাপচারিতার মধ্যে ওঠে আসে তাদের দেশের সরকার প্রতিষ্ঠা নিয়ে। পিকুলের দেশের জনগণ একটি মধ্যবর্তী সংস্থার মাধ্যমে সরকার নির্বাচিত করে। আর রাজন বলল, তার দেশে পছন্দকৃত ব্যক্তিকে সিল দেয় এবং সেক্ষেত্রে একই প্রতীকে বেশি সিলপ্রাপ্ত ব্যক্তিকে বিজয়ী বলে গণ্য করা হয়।

Rajshahi · 2025

উত্তর

একটি দেশের যে জনগোষ্ঠী একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিত্তে সংগঠিত হয় তাকে রাজনৈতিক দল বলে।

উত্তর

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্রে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয় বলে একে গণতান্ত্রিক শাসনব্যবস্থার রক্ষাকবচ বলা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার থাকা আবশ্যক। 'জনগণই তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোনো একটি দলকে সমর্থনের মাধ্যমে সরকার গঠনে সহায়তা করে। এখন নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয় তবে গণতন্ত্র ব্যাহত হবে। জনগণের মতামতের প্রতিষ্ঠা পাবে না। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম রক্ষাকবচ।

উত্তর

উদ্দীপকে পিকুলের দেশে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয়। মধ্যবর্তী সংস্থা কর্তৃক প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে পরোক্ষ নির্বাচন বলা হয়। পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত করেন। এই মধ্যবর্তী জনপ্রতিনিধিরা ভোট দিয়ে যখন রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করেন তখন তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। অর্থাৎ তিনি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। উদ্দীপকে পিকুল ও রাজন দুই বন্ধু দুই দেশের অধিবাসী। একদিন কথা প্রসঙ্গে দুইজনের মধ্যে স্বীয় দেশ সম্পর্কে আলাপচারিতার মধ্যে উঠে আসে তাদের দেশের সরকার প্রতিষ্ঠা নিয়ে। পিকুল বলে, তার দেশের জনগণ একটি মধ্যবর্তী সংস্থার মাধ্যমে সরকার নির্বাচিত করে। তার এরূপ বক্তব্যের মাধ্যমে মূলত পরোক্ষ নির্বাচন পদ্ধতি - প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকে রাজনের দেশের সরকার প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়। সারাবিশ্বে পরিচালিত নির্বাচন পদ্ধতির মধ্যে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বেশি জনপ্রিয়। যে নির্বাচনে জনগণ সরাসরি ভোটে দিয়ে প্রতিনিধি বাছাই করে তাকে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি বলে। আবার নির্বাচনের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো গোপন ও অন্যটি প্রকাশ্য। এর মধ্যে গোপন ভোটদান পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় ও কার্যকরী পদ্ধতি। কারণ গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে। সারাবিশ্বের মতো বাংলাদেশেও ভোটদানের এরূপ পদ্ধতি অনুসরণ করা হয়। উদ্দীপকের দুই বন্ধুর দেশের সরকার প্রতিষ্ঠার নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলাপকালে রাজন বলে, তার দেশে তারা পছন্দকৃত ব্যক্তিকে সীল দেয় এবং সেক্ষেত্রে একই প্রতীকে বেশি সীলপ্রাপ্ত ব্যক্তিকে বিজয়ী বলে গণ্য করা হয়। তার এরূপ বর্ণনায় প্রত্যক্ষ ও গোপন ভোটদান পদ্ধতির চিত্র প্রকাশ পায়। কেননা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে দেশের জনগণ গোপনে ভোটদানের মাধ্যমে সরাসরি সরকার নির্বাচিত করে, যা প্রত্যক্ষ নির্বাচনকে সমর্থন করে। সুতরাং রাজনের দেশের সরকার প্রত্যক্ষ নির্বাচনের গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচিত হয়েছে বলা যায়।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।