শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রতিষ্ঠানটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে নির্বাচন কমিশনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। নির্বাচন কমিশন হলো বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মহান ব্রত নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কাজ পরিচালনা করে থাকে। দেশের গণতন্ত্রকে সুদৃঢ়করণে নির্বাচন কমিশন রাষ্ট্রের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন কমিশনারসহ মোট পাঁচ জন নিয়ে নির্বাচন কমিশন গঠিত। এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য। নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকের প্রতিষ্ঠানটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।

উদ্দীপক

পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশে এটি দৃশ্যমান ও সাংবিধানিকভাবে তৈরি যার রয়েছে নিজস্ব সচিবালয়। উক্ত সংগঠনের সদস্যগণ দেশের শীর্ষ স্থানীয় ব্যক্তি কর্তৃক নির্বাচিত।

Dhaka · 2025

উত্তর

একটি দেশের যে জনগোষ্ঠী একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিত্তে সংগঠিত হয় তাকে রাজনৈতিক দল বলে।

উত্তর

সারা বিশ্ব জুড়ে জাতীয় নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ও সর্বজনীন পদ্ধতি হলো 'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি। 'এক ব্যক্তি, এক ভোট' বর্তমানে সর্বত্র গৃহীত গুরুত্বপূর্ণ পদ্ধতি। এ পদ্ধতিতে একটি আসনের জন্য যেকোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন। একজন ভোটার কেবল তার পছন্দের প্রার্থীকে একটি ভোট দিতে পারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। জাতীয় নির্বাচন হয় বৃহৎ পরিসরে। এ নির্বাচনে তাই 'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি অনুসরণ করা হয়। এতে করে গণতান্ত্রিকভাবে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা সহজ হয়ে ওঠে।

উত্তর

উদ্দীপকে নির্বাচন কমিশনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। নির্বাচন কমিশন হলো বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মহান ব্রত নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কাজ পরিচালনা করে থাকে। দেশের গণতন্ত্রকে সুদৃঢ়করণে নির্বাচন কমিশন রাষ্ট্রের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চার জন কমিশনারসহ মোট পাঁচ জন নিয়ে নির্বাচন কমিশন গঠিত। এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য। নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি হলো নির্বাচন কমিশন। দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বিভিন্ন ক্ষমতা ভোগ করার পাশাপাশি অনেক কার্যাবলি সম্পাদন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯-এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোটারদের পরিচয়পত্র প্রদান, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন (যেমন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ) পরিচালনা এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। এছাড়া নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ, দল সম্পর্কিত নীতিমালা ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করাও নির্বাচন কমিশনের কাজ। এছাড়া নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করা। যেমন- বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি নির্বাচনি এলাকা রয়েছে। সেখান থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্যগণ নির্বাচিত হন। ভৌগোলিক আয়তন ও ভোটার সংখ্যার ভিত্তিতে নির্বাচনি এলাকা নির্ধারিত হয়। নির্বাচন কমিশনের কার্যাদি সম্পন্ন করার জন্য নিজস্ব সচিবালয় রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে সংসদ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা খুবই জরুরি। নির্বাচন কমিশন এর জনবল ও আর্থিক ক্ষমতার জন্য সরকারের ওপর নির্ভরশীল। তাই জনবল ও অর্থসংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনের স্বাধীনতা থাকা একান্ত আবশ্যক।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।