শেয়ারFacebookWhatsApp

"নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই গণতন্ত্রকে গতিশীল করে"- বিশ্লেষণ কর।

উত্তর: "নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই অর্থাৎ রাজনৈতিক দল গণতন্ত্রকে গতিশীল করে"- উক্তিটির সাথে আমি একমত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক শাসনব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। গণতন্ত্রের সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা, রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। তাছাড়া একাধিক রাজনৈতিক দল রাষ্ট্রদেহে প্রাণ সঞ্চার করে থাকে। রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দল এর সদস্য ও নেতাদেরকে গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়। যেমন-দলীয় সিদ্ধান্ত গ্রহণের সময় দলের নেতা ও কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয় এবং অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল মানুষের মঙ্গল সাধন ও মৌলিক অধিকার অক্ষুন্ন রাখার জন্য সংগ্রাম করে। তাছাড়া রাজনৈতিক দল নেতৃত্ব তৈরিকরণ, সরকার গঠন, রাজনৈতিক শিক্ষাদান, গঠনমূলক বিরোধিতা ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি দেশের গণতন্ত্রকে সুসংগঠিত করে। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই অর্থাৎ রাজনৈতিক দল গণতন্ত্রকে গতিশীল করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

"নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই গণতন্ত্রকে গতিশীল করে"- …

উদ্দীপক

'ক' দেশের একটি স্থানীয় সংস্থার নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত নির্বাচনের প্রার্থীগণ নির্বাচনি আচরণ বিধি মেনে চলেন। নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি সাংবিধানিক সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। নির্বাচনের ফলাফল সকল প্রার্থীই সন্তুষ্টচিত্তে মেনে নেন।

Barisal · 2025

উত্তর

নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ করেন।

উত্তর

গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনকার্যে অংশগ্রহণ করে। এক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালিত হলে সঠিক নেতৃত্বে গণতন্ত্র রক্ষিত হয়। এর বিপরীত অবস্থায় জনগণের শাসন কায়েম হয় না এবং ভুল জনমত গঠিত হয়, যা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে এবং তা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে গণতন্ত্রের রক্ষাকবচ বলা হয়।

উত্তর

উদ্দীপকে সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। আর এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা খুবই জরুরি। নির্বাচন কমিশনের জনবল ও আর্থিক ক্ষমতার জন্য সরকারের ওপর নির্ভরশীল। নির্বাচন কমিশন নির্বাচনগুলো পরিচালনা করার সময় যদি দেখেন প্রার্থীগণ নির্বাচনি আচরণবিধি মেনে না চলেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকেন। উদ্দীপকেও আমরা দেখতে পাই, নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতএব উদ্দীপকে যে সংস্থাটির কথা বলা হয়েছে সেই সংস্থাটি এ ধরনের কাজগুলো করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের সংস্থাটি নির্বাচন কমিশন।

উত্তর

"নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই অর্থাৎ রাজনৈতিক দল গণতন্ত্রকে গতিশীল করে"- উক্তিটির সাথে আমি একমত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক শাসনব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। গণতন্ত্রের সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা, রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। তাছাড়া একাধিক রাজনৈতিক দল রাষ্ট্রদেহে প্রাণ সঞ্চার করে থাকে। রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দল এর সদস্য ও নেতাদেরকে গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়। যেমন-দলীয় সিদ্ধান্ত গ্রহণের সময় দলের নেতা ও কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয় এবং অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল মানুষের মঙ্গল সাধন ও মৌলিক অধিকার অক্ষুন্ন রাখার জন্য সংগ্রাম করে। তাছাড়া রাজনৈতিক দল নেতৃত্ব তৈরিকরণ, সরকার গঠন, রাজনৈতিক শিক্ষাদান, গঠনমূলক বিরোধিতা ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি দেশের গণতন্ত্রকে সুসংগঠিত করে। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সংগঠনই অর্থাৎ রাজনৈতিক দল গণতন্ত্রকে গতিশীল করে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।