জনাব রিয়াজ সাহেবের বক্তব্যে কোন ধরনের প্রতিষ্ঠানের কথা ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রিয়াজ সাহেবের বক্তব্যে যে ধরনের প্রতিষ্ঠানের কথা ফুটে উঠেছে তা হলো বিরোধী দলীয় রাজনৈতিক দল। একটি দেশের জনগোষ্ঠীর যে অংশ একটি আদর্শের ভিত্তিতে সংগঠিত হয় তাকে রাজনৈতিক দল বলা হয়। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা। আর এ কাজটি করতে কোনো রাজনৈতিক দল যখন ব্যর্থ হয় তথা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না তখন দলটি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। এরূপ বিরোধী দলে থেকেও রাজনৈতিক দল নানারকমভাবে ছায়া সরকার হিসেবে ভূমিকা পালন করে। উদ্দীপকের রিয়াজ সাহেবের বক্তব্যে আপাতদৃষ্টিতে বোঝা যায়, সেটি একটি রাজনৈতিক দল। কিন্তু সংগঠনটি বিভিন্নভাবে সরকারের সমালোচনা করে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটির উদ্দেশ্য সরকারের ভুলত্রুটি জনগণের সামনে তুলে ধরা এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা। অর্থাৎ, রিয়াজ সাহেবের দলটি বর্তমানে বিরোধী দলের ভূমিকা পালন করছে। কারণ একটি বিরোধী দল নির্বাচনে হেরে গেলেও রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকে নানাভাবে সরকারকে জনকল্যাণকামী পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করে আর জনস্বার্থবিরোধী কাজের সমালোচনা করে। এ কারণে বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
জনাব রিয়াজ সাহেবের বক্তব্যে কোন ধরনের প্রতিষ্ঠানের কথা ফুটে উঠেছে? …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর