শেয়ারFacebookWhatsApp

“সুষ্ঠু নির্বাচন পরিচালনায় উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম”- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান অর্থাৎ নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থায় অপরিহার্য- উক্তিটি যথার্থ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। আর এক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। সেইসাথে নির্বাচন কমিশন নির্বাচনে যাতে কোনো দল কোনো ধরনের অনৈতিক কাজ না করতে পারে সেজন্য দল ও প্রার্থীর জন্য আচরণবিধিও তৈরি করে। নির্বাচনে কোনো বহিরাগত যেন ভোট দিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং যথাসময়ে তা হালনাগাদ করে। তাছাড়া নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু ও সহজ করার জন্য নির্বাচনি এলাকার সঠিক সীমানা নির্ধারণ করে। এছাড়া নির্বাচনের দিন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করাও এ কমিশনের দায়িত্ব। এজন্য কমিশন প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনীর সাহায্য নেয়। এছাড়াও প্রার্থীদের অনিয়মের পথকে বন্ধ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন বিচারিক ক্ষমতা প্রয়োগ থেকে শুরু করে যেকোনো পদক্ষেপ গ্রহণ করে। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা ধরনের ভূমিকা পালন করে। এ কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা অপরিহার্য।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

“সুষ্ঠু নির্বাচন পরিচালনায় উক্ত প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম”- উক্তি…

উদ্দীপক

'ক' নামের একটি দেশের সকল ধরনের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি সংবিধানের আলোকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। উক্ত প্রতিষ্ঠানটি ভোটার তালিকা তৈরি, আইডি কার্ড প্রদান ও নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ ইত্যাদি কাজ সুচারুরূপে সম্পূর্ণ করে।

Jessore · 2025

উত্তর

নির্বাচন দুই প্রকার। যথা- প্রত্যক্ষ নির্বাচন ও পরোক্ষ নির্বাচন।

উত্তর

ভোটদান পদ্ধতির একটি জনপ্রিয় পদ্ধতি হলো গোপন ভোটদান পদ্ধতি। যে ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দকৃত ব্যক্তির নামের পাশে নির্ধারিত চিহ্ন দিয়ে বা সিল দিয়ে ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচন করেন তাকে গোপন ভোটদান পদ্ধতি বলে। প্রায় সকল রাষ্ট্রেই গোপনে ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে এ পদ্ধতি সর্বজনস্বীকৃত।

উত্তর

উদ্দীপকের নির্বাচন কমিশনকে নির্দেশ করছে। উদ্দীপকের 'ক' নামের একটি দেশের সকল ধরনের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন যে প্রতিষ্ঠানটি ভোটার তালিকা তৈরি, আইডি কার্ড প্রদান ও নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ ইত্যাদি কাজ সম্পূর্ণ করে, যা নির্বাচন কমিশনের সাথে সাদৃশ্যপূর্ণ। নির্বাচন কমিশন হলো বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মহান ব্রত নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কাজ পরিচালনা করে থাকে। দেশের গণতন্ত্রকে সুদৃঢ়করণে নির্বাচন কমিশন রাষ্ট্রের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত। এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য। নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান অর্থাৎ নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থায় অপরিহার্য- উক্তিটি যথার্থ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। আর এক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। সেইসাথে নির্বাচন কমিশন নির্বাচনে যাতে কোনো দল কোনো ধরনের অনৈতিক কাজ না করতে পারে সেজন্য দল ও প্রার্থীর জন্য আচরণবিধিও তৈরি করে। নির্বাচনে কোনো বহিরাগত যেন ভোট দিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং যথাসময়ে তা হালনাগাদ করে। তাছাড়া নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু ও সহজ করার জন্য নির্বাচনি এলাকার সঠিক সীমানা নির্ধারণ করে। এছাড়া নির্বাচনের দিন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করাও এ কমিশনের দায়িত্ব। এজন্য কমিশন প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনীর সাহায্য নেয়। এছাড়াও প্রার্থীদের অনিয়মের পথকে বন্ধ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন বিচারিক ক্ষমতা প্রয়োগ থেকে শুরু করে যেকোনো পদক্ষেপ গ্রহণ করে। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা ধরনের ভূমিকা পালন করে। এ কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা অপরিহার্য।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।