শেয়ারFacebookWhatsApp

গণতন্ত্র বিকাশে উক্ত প্রতিষ্ঠানটির ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর: গণতন্ত্রের বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকারী প্রতিষ্ঠান তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। এর সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। রাজনৈতিক দলের সদস্য ও নেতাদের গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়, যা গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া রাজনৈতিক দল জনগণের মতামতকে প্রাধান্য দান করে, জনগণকে সবার উপরে স্থান দেয় বা গণতন্ত্রকে সমুন্নত করে। এভাবে রাজনৈতিক দল জনগণের স্বার্থবিরোধী সরকারকে অপসারণ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। রাজনৈতিক দলে নেতা ও কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া ও অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার রাজনৈতিক শিক্ষা দান করা হয়, যা গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখে। এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের কোনো কার্যক্রমে ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এভাবে যথাযথ নীতিমালা প্রণয়নে সরকারকে চাপসৃষ্টির মাধ্যমেও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দল ভূমিকা রাখে। গণতান্ত্রিক সরকারব্যবস্থার বিকাশের অন্যতম শর্ত হলো বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের আলাদা আলাদা স্বার্থগুলো একত্রিত করে একটি অভিন্ন কর্মসূচিতে রূপান্তরিত করে। এভাবে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ ঘটায়। অতএব বলা যায়, রাজনৈতিক দল হলো গণতন্ত্রের প্রাণ। রাজনৈতিক দলের উপস্থিতি ছাড়া গণতন্ত্র কখনো একটি রাষ্ট্রে বিকশিত হতে পারে না। তাই গণতন্ত্রের বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকারী প্রতিষ্ঠানের তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

গণতন্ত্র বিকাশে উক্ত প্রতিষ্ঠানটির ভূমিকা বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনাব রিয়াজ একটি চলমান রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি তার দলের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন এবং ক্ষমতাসীন দলের গঠনমূলক সমালোচনা করতে দ্বিধা করেন না। তিনি সরকারের ভুলত্রুটি জনসমক্ষে তুলে ধরেন এবং জনসমর্থন আদায়ের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের চেষ্টা করেন ও জনগণ তথা দেশের সেবা করতে চান।

Chittagong · 2025

উত্তর

নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করা।

উত্তর

ভোটদান পদ্ধতির একটি জনপ্রিয় পদ্ধতি হলো গোপন ভোটদান পদ্ধতি। যে ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দকৃত ব্যক্তির নামের পাশে নির্ধারিত চিহ্ন দিয়ে বা সিল দিয়ে ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচন করেন তাকে গোপন ভোটদান পদ্ধতি বলে। প্রায় সকল রাষ্ট্রেই গোপনে ব্যালটে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে এ পদ্ধতি সর্বজনস্বীকৃত।

উত্তর

উদ্দীপকের রিয়াজ সাহেবের বক্তব্যে যে ধরনের প্রতিষ্ঠানের কথা ফুটে উঠেছে তা হলো বিরোধী দলীয় রাজনৈতিক দল। একটি দেশের জনগোষ্ঠীর যে অংশ একটি আদর্শের ভিত্তিতে সংগঠিত হয় তাকে রাজনৈতিক দল বলা হয়। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা। আর এ কাজটি করতে কোনো রাজনৈতিক দল যখন ব্যর্থ হয় তথা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না তখন দলটি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। এরূপ বিরোধী দলে থেকেও রাজনৈতিক দল নানারকমভাবে ছায়া সরকার হিসেবে ভূমিকা পালন করে। উদ্দীপকের রিয়াজ সাহেবের বক্তব্যে আপাতদৃষ্টিতে বোঝা যায়, সেটি একটি রাজনৈতিক দল। কিন্তু সংগঠনটি বিভিন্নভাবে সরকারের সমালোচনা করে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটির উদ্দেশ্য সরকারের ভুলত্রুটি জনগণের সামনে তুলে ধরা এবং আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা। অর্থাৎ, রিয়াজ সাহেবের দলটি বর্তমানে বিরোধী দলের ভূমিকা পালন করছে। কারণ একটি বিরোধী দল নির্বাচনে হেরে গেলেও রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকে নানাভাবে সরকারকে জনকল্যাণকামী পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করে আর জনস্বার্থবিরোধী কাজের সমালোচনা করে। এ কারণে বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়।

উত্তর

গণতন্ত্রের বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকারী প্রতিষ্ঠান তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। এর সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। রাজনৈতিক দলের সদস্য ও নেতাদের গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়, যা গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া রাজনৈতিক দল জনগণের মতামতকে প্রাধান্য দান করে, জনগণকে সবার উপরে স্থান দেয় বা গণতন্ত্রকে সমুন্নত করে। এভাবে রাজনৈতিক দল জনগণের স্বার্থবিরোধী সরকারকে অপসারণ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। রাজনৈতিক দলে নেতা ও কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া ও অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার রাজনৈতিক শিক্ষা দান করা হয়, যা গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখে। এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের কোনো কার্যক্রমে ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এভাবে যথাযথ নীতিমালা প্রণয়নে সরকারকে চাপসৃষ্টির মাধ্যমেও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দল ভূমিকা রাখে। গণতান্ত্রিক সরকারব্যবস্থার বিকাশের অন্যতম শর্ত হলো বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের আলাদা আলাদা স্বার্থগুলো একত্রিত করে একটি অভিন্ন কর্মসূচিতে রূপান্তরিত করে। এভাবে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ ঘটায়। অতএব বলা যায়, রাজনৈতিক দল হলো গণতন্ত্রের প্রাণ। রাজনৈতিক দলের উপস্থিতি ছাড়া গণতন্ত্র কখনো একটি রাষ্ট্রে বিকশিত হতে পারে না। তাই গণতন্ত্রের বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকারী প্রতিষ্ঠানের তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।