শেয়ারFacebookWhatsApp

'গণতন্ত্রের বিকাশে জনাব জামালের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।' বিশ্লেষণ কর।

উত্তর: গণতন্ত্রের বিকাশে জনাব জামালের সংগঠন তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। উদ্দীপকে জনাব জামাল একটি সংগঠনের নেতা। তিনি জনগণের সমর্থন পাবার আশায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। জাতীয় নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে, যা রাজনৈতিক দলের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। এর সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। রাজনৈতিক দলের সদস্য ও নেতাদের গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়, যা গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া রাজনৈতিক দল জনগণের মতামতকে প্রাধান্য দান করে, জনগণকে সবার উপরে স্থান দেয় বা গণতন্ত্রকে সমুন্নত করে। এভাবে রাজনৈতিক দল জনগণের স্বার্থবিরোধী সরকারকে অপসারণ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। রাজনৈতিক দলে নেতা ও কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া ও অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার রাজনৈতিক শিক্ষা দান করা হয়, যা গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখে এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের কোনো কার্যক্রমে ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এভাবে যথাযথ নীতিমালা প্রণয়নে সরকারকে চাপসৃষ্টির মাধ্যমেও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দল ভূমিকা রাখে। গণতান্ত্রিক সরকারব্যবস্থার বিকাশের অন্যতম শর্ত হলো বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধর্ম বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের আলাদা আলাদা স্বার্থগুলো একত্রিত করে একটি অভিন্ন কর্মসূচিতে রূপান্তরিত করে। এভাবে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ ঘটায়। অতএব বলা যায়, গণতন্ত্রের বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকারী প্রতিষ্ঠানের তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

'গণতন্ত্রের বিকাশে জনাব জামালের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।…

উদ্দীপক

আয়েশা এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার ১৮ বছর পূর্ণ হওয়ায় একটি সরকারি সংস্থা থেকে জাতীয় পরিচয়পত্র লাভ করে। সংস্থাটি নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করে থাকে। অপরদিকে, জনাব জামাল একটি সংগঠনের নেতা। তিনি জনগণের সমর্থন আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। জাতীয় নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।

Dinajpur · 2025

উত্তর

প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে।

উত্তর

সারা বিশ্ব জুড়ে জাতীয় নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ও সর্বজনীন পদ্ধতি হলো 'এক ব্যক্তি এক ভোট' পদ্ধতি। 'এক ব্যক্তি, এক ভোট' - বর্তমানে সর্বত্র গৃহীত গুরুত্বপূর্ণ পদ্ধতি। এ পদ্ধতিতে একটি আসনের জন্য যেকোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন। একজন ভোটার কেবল তার পছন্দের প্রার্থীকে একটি ভোট দিতে পারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যিনি বেশি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। জাতীয় নির্বাচন হয় বৃহৎ পরিসরে। এ নির্বাচনে তাই 'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি অনুসরণ করা হয়। এতে করে গণতান্ত্রিকভাবে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা সহজ হয়ে ওঠে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'আয়েশা' যে সংস্থা থেকে জাতীয় পরিচয়পত্র লাভ করে তা হলো নির্বাচন কমিশন। উদ্দীপকের আয়েশার ১৮ বছর পূর্ণ হওয়ায় একটি সরকারি সংস্থা থেকে জাতীয় পরিচয়পত্র লাভ করে। সংস্থাটি নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করে থাকে। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে সংস্থাটি হলো নির্বাচন কমিশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯-এ বর্ণিত দায়িত্ব একজন নির্বাচন কমিশনার পালন করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। আর এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোটারদের পরিচয়পত্র প্রদান, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ) পরিচালনা এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। এছাড়া নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ, দল সম্পর্কিত নীতিমালা ও নির্বাচন পরিচালনাসংক্রান্ত নীতিমালা প্রণয়ন করাও নির্বাচন কমিশনের কাজ। এছাড়া নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করা। অতএব বলা যায়, উদ্দীপকের আয়েশা নির্বাচন কমিশন থেকেই তার জাতীয় পরিচয়পত্র লাভ করেছে।

উত্তর

গণতন্ত্রের বিকাশে জনাব জামালের সংগঠন তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। উদ্দীপকে জনাব জামাল একটি সংগঠনের নেতা। তিনি জনগণের সমর্থন পাবার আশায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। জাতীয় নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে, যা রাজনৈতিক দলের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। গণতন্ত্র মানেই রাজনৈতিক দলের উপস্থিতি। এর সফলতার জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা রাজনৈতিক দলই জনগণের মতামতকে সুসংগঠিত করে এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়। রাজনৈতিক দলের সদস্য ও নেতাদের গণতান্ত্রিক আচার-আচরণে অভ্যস্ত হতে শেখায়, যা গণতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া রাজনৈতিক দল জনগণের মতামতকে প্রাধান্য দান করে, জনগণকে সবার উপরে স্থান দেয় বা গণতন্ত্রকে সমুন্নত করে। এভাবে রাজনৈতিক দল জনগণের স্বার্থবিরোধী সরকারকে অপসারণ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। রাজনৈতিক দলে নেতা ও কর্মীদের মত প্রকাশের সুযোগ দেওয়া ও অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার রাজনৈতিক শিক্ষা দান করা হয়, যা গণতন্ত্র বিকাশে ভূমিকা রাখে এছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের কোনো কার্যক্রমে ভুল হলে বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া। এভাবে যথাযথ নীতিমালা প্রণয়নে সরকারকে চাপসৃষ্টির মাধ্যমেও গণতান্ত্রিক রাজনীতির বিকাশে রাজনৈতিক দল ভূমিকা রাখে। গণতান্ত্রিক সরকারব্যবস্থার বিকাশের অন্যতম শর্ত হলো বৈষম্যবিহীন সমাজব্যবস্থা। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধর্ম বর্ণ, শ্রেণি ও পেশার মানুষের আলাদা আলাদা স্বার্থগুলো একত্রিত করে একটি অভিন্ন কর্মসূচিতে রূপান্তরিত করে। এভাবে রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের বিকাশ ঘটায়। অতএব বলা যায়, গণতন্ত্রের বিকাশে উদ্দীপকে ইঙ্গিতকারী প্রতিষ্ঠানের তথা রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।