শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, 'ক' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতির চেয়ে 'খ' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতি বর্তমানে সর্বজন স্বীকৃত। পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি, 'ক' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতির চেয়ে 'খ' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতি বর্তমানে সর্বজন স্বীকৃত। পাঠ্যপুস্তক অনুযায়ী আমি জানি, নির্বাচন পদ্ধতি দুই প্রকার। যথা-প্রকাশ্য ভোটদান পদ্ধতি ও গোপন ভোটদান পদ্ধতি। উদ্দীপকের 'ক' 'শাখার ক্যাপ্টেন নির্বাচন প্রকাশ্যে ভোটদান পদ্ধতিতে হয়েছে। অপরদিকে, 'খ' শাখার ক্যাপ্টেন নির্বাচন গোপন ভোটদান পদ্ধতিতে হয়েছে। যেখানে কেউ ভোট দিতে বিব্রতবোধ করল না। কারণ এ গোপন ভোটদান পদ্ধতি বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। তাই আমি গোপন ভোটদান পদ্ধতিকে সমর্থন করি। প্রকাশ্য ভোটদান পদ্ধতি হলো প্রতিনিধি বাছাইয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ প্রকাশ্যে নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে হ্যাঁ বা না ধ্বনি উচ্চারণ করে অথবা হাত তুলে সমর্থন প্রদান করে। এতে করে প্রার্থী দেখতে পায় কে তাকে সমর্থন দিচ্ছে আর কে দিচ্ছে না। ফলে এই নিয়ে পরবর্তীতে প্রার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং ভোটাররা বিরোধী দলের বিরাগভাজন হন। তাছাড়া প্রকাশ্যে ভোটদান পদ্ধতিতে নাগরিকরা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না বলে এখানে জনমতের পূর্ণ প্রতিফলন ঘটে না। অন্যদিকে, গোপন ভোটদান পদ্ধতিতে ভোটাররা গোপনে ব্যালট পত্রে পছন্দের ব্যক্তির নামের পাশে সিল দিয়ে ভোট প্রদান করে। এভাবে গোপনে ভোটদানের মাধ্যমে ভোটারের পরিচয় গোপন থাকে। ফলে একদিকে যেমন প্রার্থী ও জনগণের মধ্যে সম্ভাব বজায় থাকে, তেমনি জনমতের পূর্ণ প্রতিফলন দেখা যায়। বর্তমানে পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের ক্ষেত্রে গোপন ভোটদান পদ্ধতি অনুসরণ করা হয়। এ পদ্ধতিতে ভোটাররা স্বাধীন ও ইচ্ছেমতো ভোট দিতে পারে। এ পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের মূলমন্ত্র জনগণের ইচ্ছাধীন শাসন বাস্তবায়িত হয়।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

তুমি কি মনে কর, 'ক' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতির চেয়ে 'খ' শাখার…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: জনাব মিজান নীতি ও আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা একটি সংগঠনের সদস্য। সংগঠনটির কিছু শাখা রয়েছে, যেগুলো কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা পরিচালিত হয় এবং ক্ষমতা লাভ করে নিজেদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। দৃশ্যকল্প-২ : রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ৭ম শ্রেণির 'ক' ও 'খ' শাখার ক্যাপ্টেন বাছাইয়ের ক্ষেত্রে 'ক' শাখার শ্রেণিশিক্ষক শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রকাশ্যে এমনভাবে ক্যাপ্টেন বাছাই করলেন যাতে অনেক ছাত্র-ছাত্রী বিব্রতবোধ করল। অন্যদিকে, 'খ' শাখার শ্রেণিশিক্ষক এমনভাবে ক্যাপ্টেন বাছাই করলেন যাতে করে সকল ছাত্র-ছাত্রী বিব্রতবোধ না করে উৎসাহ দেখালেন।

Mymensingh · 2025

উত্তর

জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকারই হচ্ছে গণতান্ত্রিক সরকার।

উত্তর

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভূমিকা মুখ্য। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষাকবচ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালিত হলে সঠিক নেতৃত্বে গণতন্ত্র রক্ষিত হয়। এর বিপরীত অবস্থায় জনগণের শাসন কায়েম হয় না বরং ভুল জনমত গঠিত হয়, যা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে এবং তা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে।

উত্তর

জনাব মিজান রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের সেই জনগোষ্ঠী যারা একই আদর্শে বা নীতি ও কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। এর প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় আরোহণ করে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। সকল ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের সমন্বয়ে ও সকলের স্বার্থে রাজনৈতিক দল গঠিত ও পরিচালিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি। স্বীয় আদর্শ ও স্বার্থ একত্রীকরণের মাধ্যমে নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করে রাজনৈতিক দল। উদ্দীপকের মিজান যে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সেটি নিজস্ব আদর্শে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। আবার, উক্ত সংগঠনটি দেশের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে জনসমর্থন আদায়পূর্বক সরকার গঠন করে। স্পষ্টত, উক্ত সংগঠনটির বৈশিষ্ট্য ও উদ্দেশ্য রাজনৈতিক দলের সাথে অভিন্ন আর তাই মিজান রাজনৈতিক দলের সদস্য।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, 'ক' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতির চেয়ে 'খ' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতি বর্তমানে সর্বজন স্বীকৃত। পাঠ্যপুস্তক অনুযায়ী আমি জানি, নির্বাচন পদ্ধতি দুই প্রকার। যথা-প্রকাশ্য ভোটদান পদ্ধতি ও গোপন ভোটদান পদ্ধতি। উদ্দীপকের 'ক' 'শাখার ক্যাপ্টেন নির্বাচন প্রকাশ্যে ভোটদান পদ্ধতিতে হয়েছে। অপরদিকে, 'খ' শাখার ক্যাপ্টেন নির্বাচন গোপন ভোটদান পদ্ধতিতে হয়েছে। যেখানে কেউ ভোট দিতে বিব্রতবোধ করল না। কারণ এ গোপন ভোটদান পদ্ধতি বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। তাই আমি গোপন ভোটদান পদ্ধতিকে সমর্থন করি। প্রকাশ্য ভোটদান পদ্ধতি হলো প্রতিনিধি বাছাইয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ প্রকাশ্যে নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে হ্যাঁ বা না ধ্বনি উচ্চারণ করে অথবা হাত তুলে সমর্থন প্রদান করে। এতে করে প্রার্থী দেখতে পায় কে তাকে সমর্থন দিচ্ছে আর কে দিচ্ছে না। ফলে এই নিয়ে পরবর্তীতে প্রার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং ভোটাররা বিরোধী দলের বিরাগভাজন হন। তাছাড়া প্রকাশ্যে ভোটদান পদ্ধতিতে নাগরিকরা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না বলে এখানে জনমতের পূর্ণ প্রতিফলন ঘটে না। অন্যদিকে, গোপন ভোটদান পদ্ধতিতে ভোটাররা গোপনে ব্যালট পত্রে পছন্দের ব্যক্তির নামের পাশে সিল দিয়ে ভোট প্রদান করে। এভাবে গোপনে ভোটদানের মাধ্যমে ভোটারের পরিচয় গোপন থাকে। ফলে একদিকে যেমন প্রার্থী ও জনগণের মধ্যে সম্ভাব বজায় থাকে, তেমনি জনমতের পূর্ণ প্রতিফলন দেখা যায়। বর্তমানে পৃথিবীর সব গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের ক্ষেত্রে গোপন ভোটদান পদ্ধতি অনুসরণ করা হয়। এ পদ্ধতিতে ভোটাররা স্বাধীন ও ইচ্ছেমতো ভোট দিতে পারে। এ পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের মূলমন্ত্র জনগণের ইচ্ছাধীন শাসন বাস্তবায়িত হয়।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

তুমি কি মনে কর, 'ক' শাখার ক্যাপ্টেন নির্বাচন পদ্ধতির চেয়ে 'খ' শাখার… | Prosthuti