শেয়ারFacebookWhatsApp

জনাব 'X [গণিত] কোন প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব 'X [গণিত] জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের মাঠ প্রশাসনের সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ স্তর হলো জেলা প্রশাসন। জেলা প্রশাসন জেলার উন্নয়নে সার্বিক দায়িত্ব পালন করে। একই সাথে জেলা প্রশাসক জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা। জেলার অধীনস্থ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ তত্ত্বাবধান তার দায়িত্ব। জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে তিনি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কাজ করেন। জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক এবং পরিচালক। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার ওপর ন্যস্ত। তিনি বিভিন্ন উন্নত অবকাঠামো ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ ও দেখাশোনা করে থাকেন। উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব 'X [গণিত] একটি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জেলার খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন, যা জেলা প্রশাসকের কার্যক্রমকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, জনাব 'X [গণিত] জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল

জনাব 'X কোন প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন? ব…

উদ্দীপক

জনাব 'X′X^{\prime} একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে খুলনা বিভাগের একটি জেলায় খেলার মাঠ ও শিল্পকলা একাডেমির দুটি নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। অন্যদিকে, জনাব 'Y′Y^{\prime} স্থানীয় উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে ওই উপজেলার আদর্শ কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক, ওষুধ বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। জনাব 'Y′Y^{\prime} তার সকল কাজের জন্য জনাব 'X′−X^{\prime}-এর নিকট জবাবদিহি করেন।

Dinajpur · 2024

উত্তর

স্থানীয় সরকার বলতে সমগ্র দেশকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে পরিচালিত সরকারব্যবস্থাকে বোঝায়।

উত্তর

দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত সচিবালয়ে গৃহীত হয় বলে একে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন তথা সচিবালয়। দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত সচিবালয়েই গৃহীত হয়। এসব গৃহীত সিদ্ধান্ত মোতাবেক মাঠ প্রশাসন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করে। যেহেতু সচিবালয় প্রশাসনের সর্বোচ্চ স্তরে থেকে সকল প্রশাসনিক কাজ নিয়ন্ত্রণ ও তদারক করে, তাই একে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয়।

উত্তর

উদ্দীপকে জনাব 'X′X^{\prime} জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের মাঠ প্রশাসনের সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ স্তর হলো জেলা প্রশাসন। জেলা প্রশাসন জেলার উন্নয়নে সার্বিক দায়িত্ব পালন করে। একই সাথে জেলা প্রশাসক জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা। জেলার অধীনস্থ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ তত্ত্বাবধান তার দায়িত্ব। জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে তিনি পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কাজ করেন। জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক এবং পরিচালক। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার ওপর ন্যস্ত। তিনি বিভিন্ন উন্নত অবকাঠামো ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ ও দেখাশোনা করে থাকেন। উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব 'X′X^{\prime} একটি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জেলার খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন, যা জেলা প্রশাসকের কার্যক্রমকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, জনাব 'X′X^{\prime} জেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

উত্তর

উদ্দীপকে জনাব 'Y′Y^{\prime} একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি উদ্দীপকে উল্লিখিত কাজগুলো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ যেমন-উপজেলার কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক ও ওষুধ বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করে থাকেন। উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা উপজেলা নির্বাহী কর্মকর্তার মূল ও প্রধান দায়িত্ব। তিনি উপজেলার সকল উন্নয়নমূলক কাজের তদারক করেন ও সরকারি অর্থের যথাযথ ব্যয় তত্ত্বাবধান করেন। তিনি উপজেলা উন্নয়ন কমিটির প্রধান এবং সকল উন্নয়ন প্রকল্প তার নেতৃত্বে বাস্তবায়ন করা হয়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হওয়ার পূর্বেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এর যথাযথ প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করেন। প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার পর ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে সরকারি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিজ উপজেলার সকল রাজস্ব আদায়ের দায়িত্ব তার এবং তিনি উপজেলার কোষাগারের রক্ষক। উপজেলার শিক্ষা ও শিল্পকলার উন্নয়নমূলক কাজও উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব। তিনি নিজ উপজেলার সার্বিক পরিস্থিতি সবসময় কেন্দ্রীয় প্রশাসনকে অবগত করেন। তাছাড়া সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্বও তিনি পালন করেন। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উপজেলা নির্বাহী অফিসার উপজেলার প্রশাসনের মুখ্য ব্যক্তি।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রশাসনকে কেন হৃৎপিন্ডের সাথে তুলনা করা হয়? ব্যাখ্যা করো।

প্রশাসনকে কেন হৃৎপিন্ডের সাথে তুলনা করা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.অভিশংসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

অভিশংসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সুপ্রিম কোর্টের অধীনে জেলা ও দায়রা জজ আদালতের ভূমিকা সংক্ষেপে লেখো।

সুপ্রিম কোর্টের অধীনে জেলা ও দায়রা জজ আদালতের ভূমিকা সংক্ষেপে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সচিবালয়ের প্রশাসনিক কাঠামোটি ছকচিত্রের মাধ্যমে উপস্থাপন করো।

সচিবালয়ের প্রশাসনিক কাঠামোটি ছকচিত্রের মাধ্যমে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার স্তম্ভ বলা হয়- ব্যাখ্যা করো।

প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার স্তম্ভ বলা হয়- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ ট্রাইব্যুনাল সম্পর্কে ধারণা দাও।

বিশেষ ট্রাইব্যুনাল সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কেন?

রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।