মি. শফিকের প্রতিষ্ঠানটির গঠন ব্যাখ্যা কর।
উত্তর: মি. শফিক আইনসভার তথা জাতীয় সংসদের সদস্য। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে রাষ্ট্র তিনটি বিভাগ নিয়ে তার কাজ পরিচালনা করে। এগুলো, শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। বাংলাদেশের আইনসভা এককক বিশিষ্ট্য। সারাদেশ থেকে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যরা এ বিভাগের সদস্য। জাতীয় সংসদের কোনো সদস্য একটানা ৯০ দিনের অধিক সময় অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল হয়। উদ্দীপকের মি. শফিক একটি প্রতিষ্ঠানের সদস্য। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এক নাগাড়ে ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে তার প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল হয়। এ থেকে বোঝা যায়, তার প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশের আইন বিভাগ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এটি এককক্ষবিশিষ্ট। জাতীয় সংসদের সদস্যসংখ্যা ৩৫০। এর মধ্যে ৩০০ আসনের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। বাকি ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। এলাকাভিত্তিক সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণ ৩০০টি আসনের নির্বাচিত সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হন। তবে মহিলারা ইচ্ছে করলে ৩০০ আসনের যেকোনোটিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন করতে পারেন। সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন। সংসদের কার্যকাল পাঁচ বছর। প্রতি পাঁচ বছর পরপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল
মি. শফিকের প্রতিষ্ঠানটির গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর