বাংলাদেশের সরকার ব্যবস্থায় “নির্বাহী বিভাগই সর্বময় ক্ষমতার অধিকারী”- তুমি কি এ বক্তব্যের সংঙ্গে একমত? তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: হ্যা, বাংলাদেশের সরকার ব্যবস্থায় নির্বাহী বিভাগই সর্বময় ক্ষমতার অধিকারী। আমি এ বক্তব্যের সাথে একমত। বাংলাদেশের শাসন বিভাগ মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত। এদেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা থাকায় শাসনকাজ পরিচালনা করে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ। রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ ও সম্মানিত ব্যক্তি। তিনি সকলের ঊর্ধ্বে অবস্থান করেন। প্রশাসনিক কার্যক্রম তার নামে পরিচালিত হলেও শাসন বিভাগের নির্বাহী ক্ষমতা চর্চা করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা প্রধানমন্ত্রীর আদেশ, নিষেধ ও পরামর্শ শুনতে বাধ্য থাকেন। অর্থাৎ বাংলাদেশের শাসন বিভাগে প্রধানমন্ত্রীই মুখ্য। বাংলাদেশের নির্বাহী বিভাগের প্রধান হলেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রকৃত ক্ষমতাধর ব্যক্তি। তাকে কেন্দ্র করে মন্ত্রিসভা গঠিত, পরিচালিত ও বিলুপ্ত হয়। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের একজন সদস্য ও সংসদ নেতা। তিনি সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক। জাতীয় স্বার্থে তিনি বিভিন্ন সময়ে বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন ও জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন। এছাড়া আছে মন্ত্রীসভা, তাঁরা প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী নানাবিধ কার্যাবলি সম্পাদন করেন। আর রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক হলেও তিনি সরকারের অন্যান্য বিভাগের প্রধানদের নিয়োগ কিংবা জরুরী অবস্থায় বিশেষ ক্ষমতা ভোগ করে থাকেন। মূলত বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রধানমন্ত্রী কেন্দ্রীক শাসন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। আলোচনা শেষে তাই বলা যায়, শাসন বিভাগকে আইন বিভাগ নিয়ন্ত্রণ করলেও শাসন বিভাগের একচ্ছত্র নির্দেশনায় সারা দেশের যাবতীয় কার্যাবলি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভা মিলে সারাদেশের শাসনকার্য পরিচালনা করে। তাই এটা স্পষ্ট হয় যে, সরকারের শাসনবিভাগ বা নির্বাহী বিভাগ প্রকৃত ক্ষমতার বাস্তাবয়নকারী।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল
বাংলাদেশের সরকার ব্যবস্থায় “নির্বাহী বিভাগই সর্বময় ক্ষমতার অধিকারী”…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর