শেয়ারFacebookWhatsApp

"?" চিহ্নিত স্থানের বিভাগের ক্ষমতা ও কার্যাবলি ব্যাখ্যা কর।-

উত্তর: '?' চিহ্নিত বিভাগটি হলো আইন বিভাগ। আইন বিভাগ প্রকৃত ক্ষমতা ভোগ করে থাকে। পৃথিবীর অন্যান্য দেশের সরকারব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ আছে। সেগুলো হচ্ছে- ১. শাসন বিভাগ, ২. আইন বিভাগ ও ৩. বিচার বিভাগ। আইনসভা হলো আইন প্রণয়নকারী সংস্থা। সংসদীয় সরকারব্যবস্থায় জনপ্রতিনিধিরা আইনসভার আস্থার ওপর নির্ভরশীল। বাংলাদেশের আইন বিভাগের নাম হলো জাতীয় সংসদ। উদ্দীপকে বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ তুলে ধরা হয়েছে। যার মধ্যে দুটি বিভাগ হলো নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। সে কারণে প্রশ্ন চিহ্নিত স্থানে আইন বিভাগ বসবে। বাংলাদেশের আইন বিভাগের নাম জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ যেকোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। কোনো নতুন আইন পাস করতে হলে খসড়া বিলের আকারে তা সংসদে পেশ করা হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে গৃহীত হলে বিলটি আইনে পরিণত হয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণ সংসদের নিকট দায়ী থাকেন। জাতীয় সংসদ রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারী। সংসদের অনুমতি ছাড়া কোনো কর বা খাজনা আরোপ ও আদায় করা যায় না। সংসদ প্রতিবছর বাজেট পাস করে। সংসদ সংবিধানে উল্লিখিত নিয়মের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের কাজ জাতীয় সংসদ অর্থাৎ আইনসভা করে থাকে। তবে তাদের মূল কাজ আইন প্রণয়ন ও সংশোধন করা।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল

"?" চিহ্নিত স্থানের বিভাগের ক্ষমতা ও কার্যাবলি ব্যাখ্যা কর।-

উদ্দীপক

question image

Dhaka · 2023

উত্তর

সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।

উত্তর

বাংলাদেশের মাঠ প্রশাসনের তৃতীয় স্তর হলো উপজেলা প্রশাসন যা উপজেলা পরিষদ নামে পরিচিত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান ও একজন মহিলাসহ দুজন ভাইস চেয়ারম্যান এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানবৃন্দ ও তিন জন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত। উপজেলা নির্বাহী অফিসার সচিবের দায়িত্ব পালন করবেন। এ পরিষদের কার্যকাল ৫ বছর।

উত্তর

'?' চিহ্নিত বিভাগটি হলো আইন বিভাগ। আইন বিভাগ প্রকৃত ক্ষমতা ভোগ করে থাকে। পৃথিবীর অন্যান্য দেশের সরকারব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ আছে। সেগুলো হচ্ছে- ১. শাসন বিভাগ, ২. আইন বিভাগ ও ৩. বিচার বিভাগ। আইনসভা হলো আইন প্রণয়নকারী সংস্থা। সংসদীয় সরকারব্যবস্থায় জনপ্রতিনিধিরা আইনসভার আস্থার ওপর নির্ভরশীল। বাংলাদেশের আইন বিভাগের নাম হলো জাতীয় সংসদ। উদ্দীপকে বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ তুলে ধরা হয়েছে। যার মধ্যে দুটি বিভাগ হলো নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। সে কারণে প্রশ্ন চিহ্নিত স্থানে আইন বিভাগ বসবে। বাংলাদেশের আইন বিভাগের নাম জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ যেকোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। কোনো নতুন আইন পাস করতে হলে খসড়া বিলের আকারে তা সংসদে পেশ করা হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে গৃহীত হলে বিলটি আইনে পরিণত হয়। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণ সংসদের নিকট দায়ী থাকেন। জাতীয় সংসদ রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারী। সংসদের অনুমতি ছাড়া কোনো কর বা খাজনা আরোপ ও আদায় করা যায় না। সংসদ প্রতিবছর বাজেট পাস করে। সংসদ সংবিধানে উল্লিখিত নিয়মের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের কাজ জাতীয় সংসদ অর্থাৎ আইনসভা করে থাকে। তবে তাদের মূল কাজ আইন প্রণয়ন ও সংশোধন করা।

উত্তর

হ্যা, বাংলাদেশের সরকার ব্যবস্থায় নির্বাহী বিভাগই সর্বময় ক্ষমতার অধিকারী। আমি এ বক্তব্যের সাথে একমত। বাংলাদেশের শাসন বিভাগ মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত। এদেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা থাকায় শাসনকাজ পরিচালনা করে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদ। রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক পদ ও সম্মানিত ব্যক্তি। তিনি সকলের ঊর্ধ্বে অবস্থান করেন। প্রশাসনিক কার্যক্রম তার নামে পরিচালিত হলেও শাসন বিভাগের নির্বাহী ক্ষমতা চর্চা করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা প্রধানমন্ত্রীর আদেশ, নিষেধ ও পরামর্শ শুনতে বাধ্য থাকেন। অর্থাৎ বাংলাদেশের শাসন বিভাগে প্রধানমন্ত্রীই মুখ্য। বাংলাদেশের নির্বাহী বিভাগের প্রধান হলেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রকৃত ক্ষমতাধর ব্যক্তি। তাকে কেন্দ্র করে মন্ত্রিসভা গঠিত, পরিচালিত ও বিলুপ্ত হয়। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের একজন সদস্য ও সংসদ নেতা। তিনি সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক। জাতীয় স্বার্থে তিনি বিভিন্ন সময়ে বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন ও জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন। এছাড়া আছে মন্ত্রীসভা, তাঁরা প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী নানাবিধ কার্যাবলি সম্পাদন করেন। আর রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক হলেও তিনি সরকারের অন্যান্য বিভাগের প্রধানদের নিয়োগ কিংবা জরুরী অবস্থায় বিশেষ ক্ষমতা ভোগ করে থাকেন। মূলত বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রধানমন্ত্রী কেন্দ্রীক শাসন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। আলোচনা শেষে তাই বলা যায়, শাসন বিভাগকে আইন বিভাগ নিয়ন্ত্রণ করলেও শাসন বিভাগের একচ্ছত্র নির্দেশনায় সারা দেশের যাবতীয় কার্যাবলি পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীসভা মিলে সারাদেশের শাসনকার্য পরিচালনা করে। তাই এটা স্পষ্ট হয় যে, সরকারের শাসনবিভাগ বা নির্বাহী বিভাগ প্রকৃত ক্ষমতার বাস্তাবয়নকারী।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রশাসনকে কেন হৃৎপিন্ডের সাথে তুলনা করা হয়? ব্যাখ্যা করো।

প্রশাসনকে কেন হৃৎপিন্ডের সাথে তুলনা করা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.অভিশংসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

অভিশংসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সুপ্রিম কোর্টের অধীনে জেলা ও দায়রা জজ আদালতের ভূমিকা সংক্ষেপে লেখো।

সুপ্রিম কোর্টের অধীনে জেলা ও দায়রা জজ আদালতের ভূমিকা সংক্ষেপে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সচিবালয়ের প্রশাসনিক কাঠামোটি ছকচিত্রের মাধ্যমে উপস্থাপন করো।

সচিবালয়ের প্রশাসনিক কাঠামোটি ছকচিত্রের মাধ্যমে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার স্তম্ভ বলা হয়- ব্যাখ্যা করো।

প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার স্তম্ভ বলা হয়- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ ট্রাইব্যুনাল সম্পর্কে ধারণা দাও।

বিশেষ ট্রাইব্যুনাল সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কেন?

রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।