শুভর ভোট দেওয়ার মাধ্যমে কোন ধরনের বৈশিষ্ট্য ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: শুভর ভোটদানের মাধ্যমে নির্বাচন পদ্ধতির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। নির্বাচন হলো জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। বর্তমানে নির্বাচনের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো প্রকাশ্য ভোটদান পদ্ধতি ও অন্যটি গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোটারগণ প্রকাশ্যে 'হাত তুলে' কিংবা 'হ্যাঁ' ধ্বনির সাহায্যে নিজের পছন্দের প্রার্থীর প্রতি সমর্থন জানায়। আর গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দকৃত ব্যক্তির নামের পাশে-সিল দিয়ে ভোট প্রদান করে। নির্বাচনের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এক ব্যক্তি এক ভোট পদ্ধতি। উদ্দীপকের শুভ জাতীয় নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট প্রদান করে। এখানে নির্বাচনের যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো গোপন ভোটদান এবং এক ব্যক্তি, এক ভোট পদ্ধতি। কেননা বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটারগণ গোপনে ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচিত করে। এছাড়া এ নির্বাচনে একটি আসনের জন্য যেকোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এক্ষেত্রে একজন ভোটার কেবল তার পছন্দের প্রার্থীকে একটি ভোট প্রদান করতে পারে। নির্বাচন পদ্ধতির এ পদ্ধতিটি হলো 'এক ব্যক্তি এক ভোট' পদ্ধতি। সুতরাং শুভর ভোটদানের মাধ্যমে নির্বাচন পদ্ধতির গোপনে ভোটদান ও 'এক ব্যক্তি, এক ভোট' বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
শুভর ভোট দেওয়ার মাধ্যমে কোন ধরনের বৈশিষ্ট্য ফুটে ওঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর