শেয়ারFacebookWhatsApp

সুষ্ঠু নির্বাচনে শুভর দাদার বর্ণনাকৃত প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর: শুভর দাদার বর্ণনাকৃত প্রতিষ্ঠানটি হলো নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। আর এক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। সেইসাথে নির্বাচন কমিশন নির্বাচনে যাতে কোনো দল কোনো ধরনের অনৈতিক কাজ না করতে পারে সেজন্য দল ও প্রার্থীর জন্য আচরণবিধিও তৈরি করে। নির্বাচনে কোনো বহিরাগত যেন ভোট দিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং যথাসময়ে তা হালনাগাদ করে। অছাড়া নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু ও সহজ করার জন্য নির্বাচনি এলাকার সঠিক সীমানা নির্ধারণ করে। এছাড়া নির্বাচনের দিন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করাও এ কমিশনের দায়িত্ব। এজন্য কমিশন প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনীর সাহায্য নেয়। এছাড়াও প্রার্থীদের অনিয়মের পথকে বন্ধ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন বিচারিক ক্ষমতা প্রয়োগ থেকে শুরু করে যেকোনো পদক্ষেপ গ্রহণ করে। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা ধরনের ভূমিকা পালন করে। এ কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন-ও শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা অপরিহার্য।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল

সুষ্ঠু নির্বাচনে শুভর দাদার বর্ণনাকৃত প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন …

উদ্দীপক

জাতীয় নির্বাচনে শুভ প্রথমবারের মতো সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিল। বাড়িতে এসে শুভ দাদার কাছে নির্বাচন সম্পর্কে কিছু জানতে চাইল। দাদা বললেন, সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ভূমিকা পালন করে।

উত্তর

রাজনৈতিক দল বলতে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশকে বোঝায় যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়।

উত্তর

পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত করেন। এই জনপ্রতিনিগণ ভোট দিয়ে যখন রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করেন তখন তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। অর্থাৎ পরোক্ষ নির্বাচনে জনপ্রতিনিধি মধ্যবর্তী সংস্থা কর্তৃক নির্বাচিত হন। বাংলাদেশের রাষ্ট্রপতি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন।

উত্তর

শুভর ভোটদানের মাধ্যমে নির্বাচন পদ্ধতির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। নির্বাচন হলো জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। বর্তমানে নির্বাচনের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো প্রকাশ্য ভোটদান পদ্ধতি ও অন্যটি গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোটারগণ প্রকাশ্যে 'হাত তুলে' কিংবা 'হ্যাঁ' ধ্বনির সাহায্যে নিজের পছন্দের প্রার্থীর প্রতি সমর্থন জানায়। আর গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দকৃত ব্যক্তির নামের পাশে-সিল দিয়ে ভোট প্রদান করে। নির্বাচনের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এক ব্যক্তি এক ভোট পদ্ধতি। উদ্দীপকের শুভ জাতীয় নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট প্রদান করে। এখানে নির্বাচনের যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো গোপন ভোটদান এবং এক ব্যক্তি, এক ভোট পদ্ধতি। কেননা বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটারগণ গোপনে ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচিত করে। এছাড়া এ নির্বাচনে একটি আসনের জন্য যেকোনো সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এক্ষেত্রে একজন ভোটার কেবল তার পছন্দের প্রার্থীকে একটি ভোট প্রদান করতে পারে। নির্বাচন পদ্ধতির এ পদ্ধতিটি হলো 'এক ব্যক্তি এক ভোট' পদ্ধতি। সুতরাং শুভর ভোটদানের মাধ্যমে নির্বাচন পদ্ধতির গোপনে ভোটদান ও 'এক ব্যক্তি, এক ভোট' বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে।

উত্তর

শুভর দাদার বর্ণনাকৃত প্রতিষ্ঠানটি হলো নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত। আর এক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। সেইসাথে নির্বাচন কমিশন নির্বাচনে যাতে কোনো দল কোনো ধরনের অনৈতিক কাজ না করতে পারে সেজন্য দল ও প্রার্থীর জন্য আচরণবিধিও তৈরি করে। নির্বাচনে কোনো বহিরাগত যেন ভোট দিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং যথাসময়ে তা হালনাগাদ করে। অছাড়া নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠু ও সহজ করার জন্য নির্বাচনি এলাকার সঠিক সীমানা নির্ধারণ করে। এছাড়া নির্বাচনের দিন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করাও এ কমিশনের দায়িত্ব। এজন্য কমিশন প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনীর সাহায্য নেয়। এছাড়াও প্রার্থীদের অনিয়মের পথকে বন্ধ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন বিচারিক ক্ষমতা প্রয়োগ থেকে শুরু করে যেকোনো পদক্ষেপ গ্রহণ করে। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা ধরনের ভূমিকা পালন করে। এ কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন-ও শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা অপরিহার্য।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

বহুদলীয় ব্যবস্থা কেন গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যাবশ্যক?ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিকল্প সরকার বলতে কী বোঝ?

বিকল্প সরকার বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

গ্রাম আদালত কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

স্থানীয় সরকার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

রাজনৈতিক দল কীভাবে জনমত গঠন করে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

'এক ব্যক্তি, এক ভোট' পদ্ধতি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি উল্লেখ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নির্বাচন বলতে কী বোঝ?

নির্বাচন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।