সাগর সাহেবের দলের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উত্তর: জনাব সাগর সাহেব একজন রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক দল স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। রাজনৈতিক দল হলো দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা নীতির ভিত্তিতে সংগঠিত হয়। একটি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা ও নির্বাচন কর্মসূচি বাস্তবায়ন করা। প্রত্যেক রাজনৈতিক দলের একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি থাকে। আদর্শের দিক থেকে কোনো দল ধর্মভিত্তিক আবার কোনো দল ধর্মনিরপেক্ষ হয়। তাছাড়া প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে। কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দলের শাখা বিস্তৃত থাকে। প্রত্যেক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে। গণতান্ত্রিক সরকারব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচনি প্রচার ও ভোট সংগ্রহ দলের বা দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব সাগর একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। তার দল বিভিন্নভাবে ক্ষমতাসীন দলের গঠনমূলক সমালোচনা করে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। গণসমর্থন আদায়ের লক্ষ্যে তার দল সরকারের ভুলত্রুটি জনসম্মুখে তুলে ধরে এবং পরবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের চেষ্টা করে। এগুলো যেকোনো রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য। রাজনৈতিক দলগুলো সরকার গঠন এবং সরকারের সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা করে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৭ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা · সৃজনশীল
সাগর সাহেবের দলের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর