দ্বিতীয় ও তৃতীয় শিক্ষার্থীর বক্তব্যে সরকারের যে দুটি বিভাগের কথা বলা হয়েছে তার মধ্যে নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় কোনটি অধিকতর কার্যকর? বিশ্লেষণ করো।
উত্তর: দ্বিতীয় ও তৃতীয় শিক্ষার্থীর বক্তব্যে যথাক্রমে সরকারের 'আইনবিভাগ' ও 'বিচারবিভাগ'-এর কথা বলা হয়েছে, যার মধ্যে নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় বিচারবিভাগ অধিকতর কার্যকর। আইনবিভাগ বা জাতীয় সংসদ রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন, সংশোধন ও বাজেট পাস করে থাকে। অন্যদিকে, বিচারবিভাগ সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করতে কাজ করে। এই বিভাগ সংবিধানের পবিত্রতা বজায় রাখতে -এবং আইনের সঠিক ব্যাখ্যা প্রদানে বদ্ধপরিকর। দ্বিতীয় শিক্ষার্থীর বাবা একজন জনপ্রতিনিধি হিসেবে সহকমাদের সমর্থনে নতুন সড়ক নীতিমালা অনুমোদন করেন, যা আইনবিভাগের। কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। আবার তৃতীয় শিক্ষার্থীর বাবা একজন অসহায় নারীর সম্পত্তি দখলদারীর হাত থেকে উদ্ধারে আইনি পদক্ষেপ নেন, যা সরাসরি বিচারবিভাগের ন্যায়বিচার ও অধিকার রক্ষার দায়িত্বকে নির্দেশ করে। আইনবিভাগ কেবল অধিকারের আইনি কাঠামো তৈরি করে, কিন্তু বাস্তবে সেই অধিকার খর্ব হলে বিচারবিভাগই একমাত্র অ্যাশসম্পল হিসেবে কাজ করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল
দ্বিতীয় ও তৃতীয় শিক্ষার্থীর বক্তব্যে সরকারের যে দুটি বিভাগের কথা বল…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর