শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিভাগটি ন্যায়বিচার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের বিভাগটি তথা বিচার বিভাগ ন্যায়বিচার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুষ্টের দমন ও শিষ্টের পালন করার মহান ব্রত নিয়ে বিচার বিভাগ পরিচালিত হয়। জনগণের মৌলিক অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ বিভাগটি আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতেও ভূমিকা পালন করে। উদ্দীপকে সেলিম সাহেবের বিভাগটি অর্থাৎ বিচার বিভাগ জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার ভূমিকা পালন করে। কারণ বিচার বিভাগের অন্যতম কাজ হলো সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আইন অনুযায়ী মামলা মকদ্দমা পরিচালনা ও উপর্যুক্ত সাক্ষ্যপ্রমাণাদির ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। এক্ষেত্রে বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে। কোনো ব্যক্তিকে মৌলিক অধিকারের পরিপন্থি কোনো কাজ করা থেকে বিরত রাখতে পারে। অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা পালন করে। আলোচনা থেকে বলা যায়, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত হিসেবে দেশের সংবিধান ও নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করে এবং ন্যায়বিচার নিশ্চিত করে।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকের বিভাগটি ন্যায়বিচার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-…

উদ্দীপক

জনাব সালাম সাহেব সরকার পরিচালনার একটি বিভাগের প্রধান। তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করেন। এই বিভাগের সদস্যগণ ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে কর্মরত থাকতে পারেন। তার বিভাগের কাছে রাষ্ট্রপতি কোনো আইনের ব্যাখ্যা চাইলে এ বিভাগ রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে।

উত্তর

যে রাষ্ট্রে সম্পত্তির ওপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় তাকে পুঁজিবাদী রাষ্ট্র বলে।

উত্তর

উত্তম সংবিধানের তিনটি 'বৈশিষ্ট্য হলো- ১. উত্তম সংবিধানের ভাষা সহজ, সরল ও প্রাঞ্জল হওয়ার কারণে তা সকলের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয়। ২. উত্তম সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ থাকে। ৩. এ সংবিধানে জনগণের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।

উত্তর

উদ্দীপকের সেলিম সাহেব সরকারের বিচার বিভাগের প্রধান। বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম। নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তিবিধান ও দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করা বিচার বিভাগের অন্যতম কাজ। বিচার বিভাগের প্রধানকে বলা হয় প্রধান বিচারপতি যিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করেন। তিনি ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত স্বীয় পদে অবস্থান করতে পারবেন। উদ্দীপকের জনাব সেলিম সাহেব রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একটি বিভাগের প্রধান। তিনি ৬৭ বছর পর্যন্ত তার নিজ পদে আসীন থাকতে পারেন। এ থেকে বোঝা যায় তিনি বিচার বিভাগের প্রধান তথা প্রধান বিচারপতি। বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে গঠিত। সুপ্রিম কোর্ট বিচার বিভাগের সর্বোচ্চ স্তর, যা হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের সমন্বয়ে গঠিত। সুপ্রিম কোর্টের প্রধানকে দেশের প্রধান বিচারপতি বলা হয় এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সুপ্রিম কোর্টের অধীনে দেশের প্রতিটি জেলায় অধস্তন আদালত রয়েছে। এসব অধস্তন আদালত হচ্ছে জেলা জজের আদালত, সাব জজ আদালত ও সহকারী জজ আদালত এবং গ্রাম আদালত। অধস্তন আদালতসমূহ, ফৌজদারি ও দেওয়ানি মামলা পরিচালনা করে থাকে।

উত্তর

উদ্দীপকের বিভাগটি তথা বিচার বিভাগ ন্যায়বিচার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুষ্টের দমন ও শিষ্টের পালন করার মহান ব্রত নিয়ে বিচার বিভাগ পরিচালিত হয়। জনগণের মৌলিক অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ বিভাগটি আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতেও ভূমিকা পালন করে। উদ্দীপকে সেলিম সাহেবের বিভাগটি অর্থাৎ বিচার বিভাগ জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠার ভূমিকা পালন করে। কারণ বিচার বিভাগের অন্যতম কাজ হলো সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আইন অনুযায়ী মামলা মকদ্দমা পরিচালনা ও উপর্যুক্ত সাক্ষ্যপ্রমাণাদির ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। এক্ষেত্রে বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে। কোনো ব্যক্তিকে মৌলিক অধিকারের পরিপন্থি কোনো কাজ করা থেকে বিরত রাখতে পারে। অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা পালন করে। আলোচনা থেকে বলা যায়, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত হিসেবে দেশের সংবিধান ও নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করে এবং ন্যায়বিচার নিশ্চিত করে।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রশাসনকে কেন হৃৎপিন্ডের সাথে তুলনা করা হয়? ব্যাখ্যা করো।

প্রশাসনকে কেন হৃৎপিন্ডের সাথে তুলনা করা হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

সচিবালয়কে প্রশাসনের কেন্দ্রবিন্দু বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.অভিশংসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

অভিশংসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সুপ্রিম কোর্টের অধীনে জেলা ও দায়রা জজ আদালতের ভূমিকা সংক্ষেপে লেখো।

সুপ্রিম কোর্টের অধীনে জেলা ও দায়রা জজ আদালতের ভূমিকা সংক্ষেপে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সচিবালয়ের প্রশাসনিক কাঠামোটি ছকচিত্রের মাধ্যমে উপস্থাপন করো।

সচিবালয়ের প্রশাসনিক কাঠামোটি ছকচিত্রের মাধ্যমে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

মন্ত্রিপরিষদ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার স্তম্ভ বলা হয়- ব্যাখ্যা করো।

প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার স্তম্ভ বলা হয়- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশেষ ট্রাইব্যুনাল সম্পর্কে ধারণা দাও।

বিশেষ ট্রাইব্যুনাল সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কেন?

রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।