উদ্দীপকের সেলিম সাহেব সরকারের কোন বিভাগের প্রধান? তার গঠন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সেলিম সাহেব সরকারের বিচার বিভাগের প্রধান। বাংলাদেশ সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম। নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধীর শাস্তিবিধান ও দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করা বিচার বিভাগের অন্যতম কাজ। বিচার বিভাগের প্রধানকে বলা হয় প্রধান বিচারপতি যিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করেন। তিনি ৬৭ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত স্বীয় পদে অবস্থান করতে পারবেন। উদ্দীপকের জনাব সেলিম সাহেব রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একটি বিভাগের প্রধান। তিনি ৬৭ বছর পর্যন্ত তার নিজ পদে আসীন থাকতে পারেন। এ থেকে বোঝা যায় তিনি বিচার বিভাগের প্রধান তথা প্রধান বিচারপতি। বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে গঠিত। সুপ্রিম কোর্ট বিচার বিভাগের সর্বোচ্চ স্তর, যা হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের সমন্বয়ে গঠিত। সুপ্রিম কোর্টের প্রধানকে দেশের প্রধান বিচারপতি বলা হয় এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সুপ্রিম কোর্টের অধীনে দেশের প্রতিটি জেলায় অধস্তন আদালত রয়েছে। এসব অধস্তন আদালত হচ্ছে জেলা জজের আদালত, সাব জজ আদালত ও সহকারী জজ আদালত এবং গ্রাম আদালত। অধস্তন আদালতসমূহ, ফৌজদারি ও দেওয়ানি মামলা পরিচালনা করে থাকে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের সেলিম সাহেব সরকারের কোন বিভাগের প্রধান? তার গঠন ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর