প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার স্তম্ভ বলা হয় কেন?
উত্তর: প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু এবং সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে একটি মন্ত্রিসভা থাকে। তিনি যেরূপ মনে করবেন সেরূপ সংখ্যক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে। মন্ত্রিসভা যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকে। প্রধানমন্ত্রীর মেয়াদ ৫ বছর। তবে তার আগে কোনো কারণে সংসদ তার বিরুদ্ধে অনাস্থা আনলে এবং তা সংসদে গৃহীত হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রী স্বেচ্ছায়ও পদত্যাগ করতে পারেন। প্রধানমন্ত্রী, পদত্যাগ করলে তার মন্ত্রিসভাও ভেঙে যায়। তাই প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল
প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার স্তম্ভ বলা হয় কেন?
উত্তর