'ক' রাষ্ট্রটিতে কোন ধরনের শাসনব্যবস্থা পরিচালিত হয়েছে? এ ব্যবস্থার স্বরূপ উপস্থাপন করো।
উত্তর: 'ক' রাষ্ট্রটিতে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকারব্যবস্থা পরিচালিত রয়েছে। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত 'ক' নামের রাষ্ট্রটিতে সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। একজন ব্যক্তিকে সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসানো হয়েছে। আর একদল নির্বাচিত প্রতিনিধি তাদের নেতার নির্দেশনা অনুযায়ী শাসনকার্য পরিচালনায় ব্যস্ত। এ থেকে বোঝা যায় যে, 'ক' দেশটিতে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। বর্তমান বিশ্বে সংসদীয় সরকারব্যবস্থা খুবই জনপ্রিয়। এ শাসনব্যবস্থা মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ এ তিনটির সমন্বয়ে গঠিত। রাষ্ট্রপতি হলেন এ সরকার ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের মর্যাদার ব্যক্তি। তার নামেই দেশের সমস্ত কার্যাবলি পরিচালিত হয়। তবে তিনি নিয়মতান্ত্রিক মাত্র। প্রকৃত ক্ষমতা বলতে তার কিছুই থাকে না। তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী হলেন সংসদীয় সরকারব্যবস্থার প্রধানতম ব্যক্তি এবং প্রকৃত শাসক। তিনি সংসদীয় সরকারের স্তম্ভ। আর তাকে সহযোগিতা বা দেশ পরিচালনার জন্য রয়েছে একটি মন্ত্রিসভা। যারা প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হন। মন্ত্রিসভায় তারা প্রধানমন্ত্রীর নিকট দায়বদ্ধ থাকেন।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল
'ক' রাষ্ট্রটিতে কোন ধরনের শাসনব্যবস্থা পরিচালিত হয়েছে? এ ব্যবস্থার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর