বাংলাদেশে B চিহ্নিত বিভাগ A চিহ্নিত বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত, তুমি কি এর সাথে একমত? মতামত দাও।
উত্তর: বাংলাদেশের 'B [গণিত] চিহ্নিত বিভাগ দ্বারা শাসন বিভাগকে নির্দেশ করছে। পক্ষান্তরে, 'A [গণিত] চিহ্নিত বিভাগ দ্বারা আইন বিভাগকে নির্দেশ করছে। আমি মনে করি, বাংলাদেশে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগ মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় দেশের শাসনসংক্রান্ত সকল বিষয় আলোচিত হয় এবং প্রয়োজনীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংসদ যেকোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে গৃহীত হলে বিলটি আইনে পরিণত হয়। শাসন বিভাগকে সংসদ নিয়ন্ত্রণ করে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণ সংসদের নিকট দায়ী থাকেন। কোনো কারণে সংসদ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা আনলে মন্ত্রিসভা ভেঙে যায়। মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, সংসদীয় বিভিন্ন কমিটি ও সংসদে সাধারণ আলোচনার মাধ্যমে জাতীয় সংসদ শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সুতরাং, বাংলাদেশে 'A [গণিত] চিহ্নিত বিভাগ তথা আইন বিভাগ 'B [গণিত] চিহ্নিত বিভাগ তথা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। তাই বলা যায়, 'B [গণিত] চিহ্নিত বিভাগ 'A [গণিত] চিহ্নিত বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয়।"
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল
বাংলাদেশে B চিহ্নিত বিভাগ A চিহ্নিত বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত, তুমি ক…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর