'A [গণিত] চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগকে নির্দেশ করছে তার কাজ ব্যাখ্যা করো।
উত্তর: 'A [গণিত] চিহ্নিত স্থানটি সরকারের আইন বিভাগকে নির্দেশ করছে। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এটি এক কক্ষবিশিষ্ট আইনসভা এবং সদস্য সংখ্যা ৩৫০। বাংলাদেশের জাতীয় সংসদ যেকোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। কোনো নতুন আইন পাস করতে হলে খসড়া বিলের আকারে তা সংসদে পেশ করা হয়। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে গৃহীত হলে বিলটি আইনে পরিণত হয়। প্রধানমন্ত্রী ও. মন্ত্রিসভার সদস্যগণ সংসদের নিকট দায়ী থাকেন। জাতীয় সংসদ রাষ্ট্রের তহবিল বা অর্থের রক্ষাকারী। সংসদের অনুমতি ছাড়া কোনো কর বা খাজনা আরোপ ও আদায় করা যায় না। সংসদ প্রতিবছর বাজেট পাস করে। সংসদ সংবিধানে উল্লিখিত নিয়মের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারে। এছাড়া জাতীয় সংসদ জাতির প্রতিনিধিত্ব করে। তবে তাদের মূল কাজ আইন প্রণয়ন ও সংশোধন করা।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল
'A চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগকে নির্দেশ করছে তার কাজ ব্যাখ্য…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর