মৌলিক অধিকার রক্ষায় জনাব আহসান সাহেবের বিভাগটি কার্যকার ভূমিকা পালন করছে- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব আহসান সাহেবের বিভাগটি হলো সরকারের বিচার বিভাগ। মৌলিক অধিকার রক্ষায় বিচার বিভাগ কার্যকরী ভূমিকা পালন করে। বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট। এর দুটি বিভাগ রয়েছে। যথা- আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের এই দুই বিভাগের পৃথক কার্যের এখতিয়ার আছে। হাইকোর্ট বিভাগ নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকের জনাব আহসান রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একটি বিভাগের প্রধান। তাঁর বিভাগের ক্ষমতা ও কাজ দুটি পৃথক ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হয়। এরূপ বর্ণনায় সরকারের বিচার বিভাগের স্বরূপ প্রকাশ পায়। বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে। কেননা, কোনো ব্যক্তি মৌলিক অধিকার পরিপন্থি কোনো কাজ করলে হাইকোর্ট তা বেআইনি ঘোষণা করে থাকে। এছাড়া অধস্তন কোনো আদালতের মামলায় জটিলতা দেখা দিলে উক্ত মামলা হাইকোর্টে স্থানান্তর করে মীমাংসা করতে পারে। এছাড়া হাইকোর্ট বিভাগ অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে। আলোচনা শেষে তাই বলা যায়, জনগণের মৌলিক অধিকার রক্ষার নিমিত্তে বিচার বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। এ কাজটি সরকারের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়। তবে এর মধ্যে নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্ট বিভাগ অগ্রণী ভূমিকা রাখে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৬ : বাংলাদেশের সরকার ব্যবস্থা · সৃজনশীল
মৌলিক অধিকার রক্ষায় জনাব আহসান সাহেবের বিভাগটি কার্যকার ভূমিকা পালন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর