নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: পরিবার, সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশের স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জনই হলো নারীর ক্ষমতায়ন। সমাজের অর্ধেক অংশকে পেছনে রেখে কোনো জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বিধায় বর্তমানে নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করার মাধ্যমে তাদের নীতি-নির্ধারণী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা নারীর রাজনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করছে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল
নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর