স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে জনপ্রতিনিধিদের শাসন বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার স্থানীয় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় বলে একে জনসাধারণের প্রতিনিধিদের শাসন বলা হয়। এ ধরনের সরকার আইনের মাধ্যমে সৃষ্ট এবং এর প্রতিনিধিরা তাদের কাজের জন্য জনসাধারণের কাছে দায়ী থাকেন। নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত এই প্রতিনিধিরা স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। মেয়াদ শেষে পুনরায় নির্বাচনের মাধ্যমে নতুন প্রতিনিধি নির্বাচিত হয়, যা তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক শাসন নিশ্চিত করে।
SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে জনপ্রতিনিধিদের শাসন বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর