শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে দুইজনের প্রশাসনিক কার্যাবলির মধ্যে তোমার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তা আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরের ২ জন প্রধানের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে, যেখানে একজন প্রশাসনিক প্রধান ও অন্যজন নির্বাচিত জনপ্রতিনিধি। এখানে হাসান সাহেব হলেন প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ ইউএনও এবং মনীর চৌধুরী নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ উপজেলা পরিষদ চেয়ারম্যান। উদ্দীপকের আলোকে দুইজনের প্রশাসনিক কার্যাবলির মধ্যে আমার কাছে প্রথম জন অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের কার্যাবলি অধিক গুরুত্বপূর্ণ মনে হয়। প্রশাসনের তৃণমূল পর্যায় হিসেবে উপজেলা পরিষদের কাজ সুবিস্তৃত। তন্মধ্যে জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান তৃণমূলে জনগণের সংস্পর্শে থাকেন ও সরকারের অস্থায়ী প্রতিনিধি হিসেবে সরকারের পক্ষে কাজ করেন। অপরদিকে, উপজেলা পরিষদের সাথে এর ঊর্ধ্বতন পর্যায় তথা জেলা পরিষদের সাথে কাজের সমন্বয় করেন ইউএনও। উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসকের আদেশ বাস্তবায়ন করেন ও চেয়ারম্যানের কাজের আর্থিক ও অন্যান্য দিক তদারকি করেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন ইউএনও। তিনি উপজেলা কোষাগারের রক্ষক। এছাড়া বিভিন্ন সময়ে তিনি সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করে থাকেন। আবার, উপজেলা প্রশাসনের উন্নয়ন কমিটির প্রধানও তিনি। স্পষ্টত, উপজেলা পরিষদের যাবতীয় প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ কার্যাবলির দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারের ওপর ন্যস্ত। উদ্দীপকেও হাসান সাহেবের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে প্রতিনিধিত্ব করছে। আর তাই আমি হাসান সাহেবের কাজকেই অধিক গুরুত্বপূর্ণ মনে করি।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকের আলোকে দুইজনের প্রশাসনিক কার্যাবলির মধ্যে তোমার কাছে কোনটি…

উদ্দীপক

হাসান সাহেব স্থানীয় প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরটির প্রধান হিসেবে নিয়োজিত আছেন। বাংলাদেশের প্রশাসনিক এ স্তরটির উন্নয়ন কমিটিরও তিনি প্রধান। অন্যদিকে, মুনীর চৌধুরীও এই প্রশাসনিক স্তরের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পাঁচ বছরের জন্য জনগণের ভোটে নির্বাচিত।

Comilla · 2025

উত্তর

নারীর ক্ষমতায়ন বলতে পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বোঝায়।

উত্তর

স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী একটি পৌরসভা কমপক্ষে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হবে। তবে আয়তন ও লোকসংখ্যা অনুযায়ী পৌরসভার ওয়ার্ড সংখ্যা বেশি হতে পারে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আইন অনুযায়ী একজন মেয়র, এবং প্রতি ৩টি ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য সরাসরি কাউন্সিলর এবং জনগণের দ্বারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়েছে। পৌরসভার মেয়র কাউন্সিলর হিসেবে গণ্য হন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত হাসান সাহেবের প্রশাসনিক স্তরটি হলো উপজেলা পরিষদ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো স্তরবিশিষ্ট। এর সর্বনিম্ন স্তরটি হলো উপজেলা পরিষদ। উপজেলা পরিষদে প্রশাসনিক প্রধান হলেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও। ইউএনও একজন স্থায়ী সরকারি কর্মকর্তা ও তিনি জনগণের ভোটে নির্বাচিত নন। উদ্দীপকের হাসান সাহেবের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদে নির্বাচিত না হওয়া অথচ প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরের প্রশাসনিক প্রধান হওয়া তাই উপজেলা পরিষদকে চিহ্নিত করেছে। একজন চেয়ারম্যান, দুই জন ভাইস চেয়ারম্যান এদের মধ্যে একজন মহিলা হবে এবং উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভা যদি থাকে তাহলে পৌরসভার মেয়র এবং তিনজন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এর মেয়াদ হবে পাঁচ বছর।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরের ২ জন প্রধানের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে, যেখানে একজন প্রশাসনিক প্রধান ও অন্যজন নির্বাচিত জনপ্রতিনিধি। এখানে হাসান সাহেব হলেন প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ ইউএনও এবং মনীর চৌধুরী নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ উপজেলা পরিষদ চেয়ারম্যান। উদ্দীপকের আলোকে দুইজনের প্রশাসনিক কার্যাবলির মধ্যে আমার কাছে প্রথম জন অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের কার্যাবলি অধিক গুরুত্বপূর্ণ মনে হয়। প্রশাসনের তৃণমূল পর্যায় হিসেবে উপজেলা পরিষদের কাজ সুবিস্তৃত। তন্মধ্যে জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান তৃণমূলে জনগণের সংস্পর্শে থাকেন ও সরকারের অস্থায়ী প্রতিনিধি হিসেবে সরকারের পক্ষে কাজ করেন। অপরদিকে, উপজেলা পরিষদের সাথে এর ঊর্ধ্বতন পর্যায় তথা জেলা পরিষদের সাথে কাজের সমন্বয় করেন ইউএনও। উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসকের আদেশ বাস্তবায়ন করেন ও চেয়ারম্যানের কাজের আর্থিক ও অন্যান্য দিক তদারকি করেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন ইউএনও। তিনি উপজেলা কোষাগারের রক্ষক। এছাড়া বিভিন্ন সময়ে তিনি সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করে থাকেন। আবার, উপজেলা প্রশাসনের উন্নয়ন কমিটির প্রধানও তিনি। স্পষ্টত, উপজেলা পরিষদের যাবতীয় প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ কার্যাবলির দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারের ওপর ন্যস্ত। উদ্দীপকেও হাসান সাহেবের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে প্রতিনিধিত্ব করছে। আর তাই আমি হাসান সাহেবের কাজকেই অধিক গুরুত্বপূর্ণ মনে করি।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গ্রাম আদালত বলতে কী বোঝায়?

গ্রাম আদালত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্থানীয় সরকার কাকে বলে?

স্থানীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।