শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটি হলো- বর্তমান মেয়েরা ছেলেদের তুলনায় অনেক এগিয়ে। হয়ত এ ইতিবাচক দিকটি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। বক্তব্যটি তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্য, আইন, উদ্যোক্তা, এমনকি প্রযুক্তি ক্ষেত্রেও নারীদের দৃপ্ত পদচারণা এখন দৃশ্যমান। এক সময় যে সমাজে নারীকে ঘরের গণ্ডিতে আবদ্ধ করে রাখা হতো, আজ সেই নারী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এটি সম্ভব হয়েছে নারীর ক্ষমতায়নের ধারাবাহিক উদ্যোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে। সরকারের নীতিগত সহায়তা, কোটাপ্রথা, নারী শিক্ষার বিস্তার এবং আত্মবিশ্বাসী মানসিকতা নারীদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছে। নারীর এ অগ্রযাত্রা দেশের অর্থনীতি, পরিবারব্যবস্থা ও সামাজিক কাঠামোকে সুসংহত করছে। তবে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা ও কর্মক্ষেত্রে বৈষম্য। এসব প্রতিরোধে পুরুষের সহযোগিতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য। নারীর ক্ষমতায়নের এই গতি অব্যাহত থাকলে জাতি একটি প্রগতিশীল, ন্যায়ভিত্তিক ও সমতামূলক সমাজের দিকে অগ্রসর হবে। আলোচনার শেষে তাই বলা যায়, উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।

SSC পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · পৌরনীতি ও নাগরিকতা · অধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের ব্যাপক পদচারণা লক্ষ করা যাচ্ছে। বর্তমানে নারীরা রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ পদে আসীন। তারা এক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। নারীরা সরাসরি সাধারণ আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করছে। নারী শিক্ষার হারও অনেক বেশি, ফলাফলেও মেয়েরা ছেলেদের তুলনায় অনেক এগিয়ে। হয়ত এ ইতিবাচক দিকটি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।

Chittagong · 2025

উত্তর

সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে কেন্দ্রীয় অথবা প্রাদেশিক সরকারের অধীনে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থাকেই স্থানীয় সরকার বলে।

উত্তর

পরিবার, সমাজ ও জাতীয় ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই হলো নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকারবঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভ করতে পারে না। তাই বর্তমানে সারা বিশ্বে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে। ১৯৫২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে। তাই আমরা বলতে পারি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারী-পুরুষের অধিকারের সমতা , অংশগ্রহণ, মতামত প্রকাশ ও মূল্যায়নকেই নারীর ক্ষমতায়ন বলে।

উত্তর

উদ্দীপকের প্রথমাংশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হলো নারী। সমাজের অর্ধেক অংশকে অধিকারবঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি লাভকরতে পারে না। তাই বর্তমানে সারা বিশ্ব নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিচ্ছে। এ ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হলো বর্তমানের নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন। উদ্দীপকের প্রথমাংশে বলা হয়েছে, বর্তমানে নারীরা রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ পদে আসীন। তারা এক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। নারীরা সরাসরি সাধারণ আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিত্ব করছে। এখানে মূলত নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দিকটি ফুটে উঠেছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অর্থ হলো রাষ্ট্রীয় ও স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন। আন্তর্জাতিক শ্রম, সংস্থা (ILO) ১৯৫২ সালে নারীর রাজনৈতিক অধিকার ঘোষণা করে এবং ১৯৭৯ সালে জাতিসংঘ নারী-পুরুষের মাঝে বৈষম্য বিলোপ সনদ গ্রহণ করে, যা বাংলাদেশসহ ১৩২টি দেশ সমর্থন করে। ১৯৯৭ সালের আইনে ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী আসন সৃষ্টি নারীর অংশগ্রহণকে সাংবিধানিক স্বীকৃতি দেয়। বর্তমানে নারীরা ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সকল স্তরে সফলভাবে দায়িত্ব পালন করছে। এতে নারীর মর্যাদা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি গণতান্ত্রিক শাসন আরও সুসংহত হয়েছে।

উত্তর

উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটি হলো- বর্তমান মেয়েরা ছেলেদের তুলনায় অনেক এগিয়ে। হয়ত এ ইতিবাচক দিকটি দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। বক্তব্যটি তাৎপর্যপূর্ণ। বর্তমান সময়ে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন। শিক্ষা, প্রশাসন, স্বাস্থ্য, আইন, উদ্যোক্তা, এমনকি প্রযুক্তি ক্ষেত্রেও নারীদের দৃপ্ত পদচারণা এখন দৃশ্যমান। এক সময় যে সমাজে নারীকে ঘরের গণ্ডিতে আবদ্ধ করে রাখা হতো, আজ সেই নারী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এটি সম্ভব হয়েছে নারীর ক্ষমতায়নের ধারাবাহিক উদ্যোগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে। সরকারের নীতিগত সহায়তা, কোটাপ্রথা, নারী শিক্ষার বিস্তার এবং আত্মবিশ্বাসী মানসিকতা নারীদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছে। নারীর এ অগ্রযাত্রা দেশের অর্থনীতি, পরিবারব্যবস্থা ও সামাজিক কাঠামোকে সুসংহত করছে। তবে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা ও কর্মক্ষেত্রে বৈষম্য। এসব প্রতিরোধে পুরুষের সহযোগিতা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য। নারীর ক্ষমতায়নের এই গতি অব্যাহত থাকলে জাতি একটি প্রগতিশীল, ন্যায়ভিত্তিক ও সমতামূলক সমাজের দিকে অগ্রসর হবে। আলোচনার শেষে তাই বলা যায়, উদ্দীপকের শেষোক্ত বক্তব্যটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।
SSCপৌরনীতি ও নাগরিকতাঅধ্যায়-৮ : বাংলাদেশেরে স্থানীয় সরকার ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

ইউনিয়ন পরিষদের গঠন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

সংক্ষেপে জেলা পরিষদের গঠন লেখো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উপজেলা পরিষদের ৩টি দায়িত্ব লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

মহানগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সিটি কর্পোরেশন কী করে থাকে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব/ ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গ্রাম আদালত বলতে কী বোঝায়?

গ্রাম আদালত বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্থানীয় সরকার কাকে বলে?

স্থানীয় সরকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী? অথবা, বাংলাদেশের সিটি কর্পোরেশনের আয়ের দুটি উৎস লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।